শেরপুরে মির্জাপুর ইউনিয়ন আ.লীগের উদ্যোগে যৌথ কর্মীসভা
নিজস্ব প্রতিবেদকঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বগুড়ার শেরপুরে মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ডিসেম্বর) বিকেলে স্থানীয় মির্জাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন আলম এগ্রো ফুড ইন্ডাষ্ট্রিজ কার্যালয় প্রাঙণে ওই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু।
তিনি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ জনগণের মাঝে তুলে ধরার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান। সেইসঙ্গে দেশে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য দলীয় নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নির্দেশনা দেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি মোহাম্মদ আলী মন্টু, শাহজামাল সিরাজী, আলহাজ মুনসী সাইফুল বারী ডাবলু, এ্যাড. ইলিয়াস উদ্দিন মিন্টু, আ.লীগ নেতা আহসান হাবিব আম্বীয়া, আব্দুল ওহাব, রবিউল ইসলাম, আব্দুল হামিদ, আব্দুর রউফ খান, এমএ মালেক, মহিলা আওয়ামী লীগের নেত্রী শিল্পী বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টো ও স্বেচ্ছাসেবকলীগ নেতা রেজাউল করিম সিপ্লব বক্তব্য রাখেন।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুলিশের দুই সদস্যকে ধরে…
দক্ষিণ ইয়েমেনের এডেন শহরে অবস্থিত আল-মাশিক প্রেসিডেন্সিয়াল প্যালেসে ইরানপন্থি হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই জন…
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পশু জবাইয়ে প্রশাসনের নিষেধাজ্ঞার প্রতিবাদে ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের একটি…
লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের পরবর্তী দুই প্রতিপক্ষ নির্ধারণের কাজ শুরু করেছেন কোচ…
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে ফেসবুক লাইভ করে লোক জড়ো…
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে একদল মাদক কারবারি। ইয়াবাসহ আটক…
This website uses cookies.