মোঃ শহিদুল ইসলাম, পিরোজপুরঃ
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) পিরোজপুর সভানেত্রী দিলরুবা শবনম এর উদ্যােগে মোক্তারকাঠী হাফিজিয়া ও ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানার শিশুদের সাথে দুপুরের খাবারে অংশগ্রহন ও উপহার সসামগ্রী বিতরন করেন। শুক্রবার দুপুরে পুনাক পিরোজপুর সভানেত্রী দিলরুবা শবনম এর ব্যাক্তিগত উদ্যােগে মোক্তারকাঠী হাফিজিয়া ও ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানার শিশুদের খাবার ও উপহার সামগ্রী বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুরের পুলিশ সুপার এর গর্ভধারিনী “মা“ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুরাইয়া বেগম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ মুকিত হাসান খান, পুলিশ হাসপাতাল পিরোজপুর এর ডা: মেহেদী হক, উম্মে হানি বিনতে কবির, ডা. সামান্তা আলম রিস্তা প্রমুখ। এসময় মোক্তারকাঠী হাফিজিয়া ও ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানার শতাধিক শিশু ও মাদ্রাসার শিক্ষক মন্ডলী উপস্থত ছিলেন।
পিরোজপুর প্রতিনিধি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২