Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

পিরোজপুরে প্রজন্ম পত্রিকার শারদ সংখ্যার মোড়ক উন্মোচন

 

পিরোজপুর প্রতিনিধি:

 

পিরোজপুরে উন্মোচিত হলো প্রজন্ম পত্রিকার শারদ সংখ্যা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রজন্ম পরিবার। কবি ডা. এস দাসের সভাপতিত্বে প্রজন্ম পত্রিকার শারদ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, গবেষক ও প্রাবন্ধিক ড. কাজী সাইফুদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রয় সমিতির সভাপতি জনাব আব্দুর রাজ্জাক সেখ। কবি খায়রুন্নাহার রুবি। প্রধান আলোচক কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সন্তোষ কুমার শীল। অনুষ্ঠানটি প্রজন্ম পত্রিকার সম্পাদক কথাসাহিত্যিক অনির্বাণ চক্রবর্তীর শুভেচ্ছা বক্তব্যের দিয়ে আনুষ্ঠানিকতা পায় এবং প্রধান অতিথির মোড়ক উন্মোচনের মধ্যদিয়ে বর্ণিল আয়োজনের সমাপ্তি টানা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রজন্ম পত্রিকার সম্পাদক মন্ডলীর উপদেষ্টা দেলোয়ার হোসেন আলম, সভাপতি কবি দিলীপ কুমার মিস্ত্রী, নির্বাহী সম্পাদক সনজয় কুমার রায়, সহ-সম্পাদক দেবনাথ মন্ডল, সহকারী অধ্যাপক সন্তোষ মজুমদার, সহযোগী সম্পাদক কবি ও ছড়াকার এ কে এম মোস্তফা, তথ্য ও গবেষণা সম্পাদক কামরুল ইসলাম। অতিথি হিসেবে প্রজন্মের ভবিষ্যৎ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন কবি মো. শামসুদ্দোহা, নির্জন মজুমদার, শ্যামল কান্তি মজুমদার, অনিমেষ চন্দ্র মন্ডল, মো. মারুফ কায়সারসহ প্রমূখ। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কবিতা পাঠ করেন বিকাশ চন্দ্র হালদার, মানিক পালসহ অন্যান্য কবি সাহিত্যিকবর্গ। প্রজন্ম পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনায় সুন্দর ও প্রাণবন্ত করেছেন প্রজন্ম পত্রিকার সহ-সভাপতি কবি প্রিয়াংকা সিকদার

selim

Recent Posts

কুমিল্লায় চাঁদাবাজি ও সরকারি কাজে বাধার মামলায় ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সরকারি কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া তিনটি মামলায় কলেজ ছাত্রদল সভাপতি…

13 minutes ago

প্রথম দিনেই শত কোটি আয় ছাড়াল যশের ‘টক্সিক’

ভারতের বক্স অফিসে দুর্দান্ত সূচনা করেছে যশ অভিনীত নতুন সিনেমা ‘টক্সিক’। মুক্তির প্রথম দিনেই ১১৭…

18 minutes ago

কিংবদন্তি হলিউড অভিনেতা টিম কারি আর নেই, ৮০ বছর বয়সে প্রয়াণ

কিংবদন্তি হলিউড অভিনেতা ও গায়ক টিম কারি আর নেই। লস অ্যাঞ্জেলেসের টোলুকা লেকে নিজ বাসভবনে…

27 minutes ago

২০১৪-২০২৫: বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ওপর সাত ধরনের নিপীড়নের তথ্য প্রকাশ

২০১৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ওপর হত্যা, গুম, গ্রেপ্তার ও চাকরিচ্যুতিসহ সাত…

33 minutes ago

টানা দ্বিতীয় জয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা

ঘরের মাঠে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ২-০ গোলের জয়ে লা লিগায় টানা দ্বিতীয় জয় পেয়েছে হানসি…

43 minutes ago

স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের সিংহাসন ফিরে পেলেন পোলার্ড

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে জশ বাটলারকে পেছনে ফেলে সর্বোচ্চ রানের মালিক এখন কাইরন পোলার্ড। বুধবারের ম্যাচে…

49 minutes ago

This website uses cookies.