মোঃ ইমরান হোসেন, বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধিঃ বটিয়াঘাটা উপজেলায় ইঁদুরের দিন হবে শেষ গড়বো সোনার বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২৩ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা সোমবার ১৬ অক্টোবর সকাল ১০ টায় কুষক প্রশিক্ষণ কেন্দ্রে বটিয়াঘাটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়।
বটিয়াঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার ভূমি আব্দুল্লাহ ইবনে মাসুদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, বটিয়াঘাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল, সা ংবাদিক এনায়েত আলী বিশ্বাস ও বটিয়াঘাটা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ আহসান কবির, উপসহকারি কৃষি কর্মকর্তা সরদার আব্দুল মান্নান, মোঃ আব্দুল হাই, মোঃ মোস্তাফিজুর রহমান, কমলেষ বালা প্রমূখ।
সভায় বক্তারা ইঁদুর নিধনের জন্য আরো উন্নত প্রযুক্তি উদ্ভাবনের জন্য কৃষ দপ্তরের প্রতি আহবান জানান।
ক্যাপশানঃ
বটিয়াঘাটায় জাতীয় ইঁদুর নিধন অভিযানের আলোচনা সভায় বক্তৃতা করছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল। সহ মঞ্চে অন্যান্য অতিথি বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২