Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

যুব সমাবেশে মহানগর দক্ষিণ যুবদলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি

যুব সমাবেশে মহানগর দক্ষিণ যুবদলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি আজকের যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৬ই অক্টোবর)
বেগম খালেদা জিয়ার মুক্তি এবং ফ্যাসিষ্ট সরকারের পদত্যাগের এক দফা দাবিতে কেন্দ্রীয় যুবদল কর্তৃক আয়োজিত যুব সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতাকর্মীদের ব্যাপক সংখ্যক উপস্থিতিসহ সারা দেশ থেকে আগত নেতাকর্মীদের ঢল নামে।
নয়াপল্টনে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই যুব সমাবেশ এক পর্যায়ে কাকরাইল মোড়, নটরডেম কলেজ, দৈনিক বাংলার মোড় ও পল্টন মোড় পর্যন্ত নেতাকর্মীদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়। যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উক্ত সমাবেশে যুবদলের সর্ববৃহৎ শোডাউন দিয়ে রেকর্ড সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি ছিল যুবদল ঢাকা মহানগর দক্ষিণের।
যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নতুন কমিটির আহবায়ক খন্দকার এনামুল হক এনাম এবং সংগ্রামী সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন এর সুদক্ষ নেতৃত্বে সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করে ২৪টা থানা এবং ৮১ টা ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ। এই সময় তারা খালেদা জিয়ার মুক্তি ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আবদুল মোনায়েম মুন্নাসহ কারা অভ্যন্তরীন নেতৃবৃন্দের মুক্তির দাবি সম্বলিত ব্যাপক ব্যানার, ফেষ্টুন এবং প্লেকার্ড হাতে নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখে পুরো সমাবেশ স্থল। উক্ত সমাবেশে গণমাধ্যম প্রতিনিধিকে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন জানায় “আমরা এই যুব সমাবেশের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষে বাংলাদেশের সকল মুক্তিকামী যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে আসার আহ্বান জানাই। এই ফ্যাসিস্ট সরকার গনতান্ত্রিক পদ্ধতিকে অসাংবিধানিক ভাবে গলা টিপে হত্যা করে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। লুটপাট ও দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করেছে। সরকারের ছত্রছায়ায় সিন্ডিকেট ও মাফিয়া চক্রের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত দাম বাড়িয়ে সাধারণ মানুষের জীবনকে করে তুলেছে দুর্বিসহ। তাই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণ এই অবৈধ মাফিয়া সরকারকে লাল কার্ড দেখাতে প্রস্তুত রয়েছে। আওয়ামী লীগ এ দেশের জনগণের শত্রুতে পরিণত হয়েছে।” তিনি প্রত্যায় ব্যাক্ত করেন বাংলাদেশের যুবসমাজকে সাথে নিয়ে বাংলাদেশের গনতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে যুবদল ঢাকা মহানগর দক্ষিনের প্রতিটি থানা এবং ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে রাজপথে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে সর্বদা প্রস্তুত আছি ।” তিনি আরো প্রত্যায় ব্যাক্ত করেন যে,”ইনশাআল্লাহ্ অচিরেই গণতন্ত্রের “মা”দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা সহ এই অগণতান্ত্রিক, ফ্যাসিস্ট, অসাংবিধানিক, মাফিয়া সরকারকে হটিয়ে একটি গনতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে ।

editor

Recent Posts

বসুন্ধরায় গোপন বৈঠককালে আওয়ামী লীগের ৫০ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় গোপন বৈঠক করার সময় আওয়ামী লীগ ও এর সহযোগী…

7 minutes ago

দক্ষিণ ইংল্যান্ডে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত অন্তত ১৮

দক্ষিণ ইংল্যান্ডের ইস্ট সাসেক্সে প্রায় ১৫০ জন যাত্রী নিয়ে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৮…

15 minutes ago

ক্যান্টনমেন্ট অধিদপ্তরে ৮৬ জন শিক্ষক নিয়োগ: আবেদনের সময় ও নিয়ম

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের অধীনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৭টি পদে ৮৬ জন শিক্ষক…

17 minutes ago

জ্বালানি সংকট সমাধানে জরুরি পদক্ষেপের আহ্বান ডা. শফিকুর রহমানের

সারাদেশে সিএনজি পাম্পগুলোতে চলমান অসহনীয় জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের কাছে স্পষ্ট বক্তব্য ও দ্রুত কার্যকর…

29 minutes ago

রাজধানীর বাজারে ডিমের দাম কমলেও অপরিবর্তিত মাছ-মাংসের দর

রাজধানীর বিভিন্ন বাজারে গত সপ্তাহের তুলনায় ডজনপ্রতি ডিমের দাম ১০ টাকা কমে ১৪০ টাকায় বিক্রি…

49 minutes ago

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ে নিজের ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন বাঁহাতি ওপেনার…

1 hour ago

This website uses cookies.