বরগুনার আমতলী উপজেলা ছাএলীগের কমিটি হচ্ছে না দীর্ঘ ৫ থেকে ৬ বছর।
প্রায় ৫থেকে ৬ বছর ধরে ছাত্রলীগের কমিটি দেয়া হচ্ছে না বরগুনার আমতলী উপজেলায়। এতে হতাশায় ভুগছেন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটির স্থানীয় কর্মীরা।
কিছু দিন ধরে উপজেলা ছাত্রলীগকর্মীরা একযোগে নিজ নিজ ফেসবুক আইডির মাধ্যমে এই অভিনব প্রতিবাদ জানাচ্ছেন। দীর্ঘদিন কমিটি না হওয়ায় বঙ্গবন্ধুর আদর্শে বেড়ে ওঠা উদ্বিগ্ন কর্মীরা কমিটির দাবিতে আন্দোলনমুখী হতে শুরু করেছেন।
জানা যায়, পদপ্রত্যাশী প্রায় শতাধিক নেতাকর্মী বিগত দিনের আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে এলেও নতুন কমিটি না হওয়ায় অনেকেই ঝরে পড়ছেন। ফলে নতুন নেতৃত্ব সৃষ্টি হচ্ছে না আমতলী উপজেলায়। পরিচয়হীন ছাত্ররাজনীতি থেকে অনেকেই ঘরমুখী হচ্ছেন বলে দেখা গেছে।
তাই কাঙ্খিত প্রর্থীরা তাদের পদ পদবি পেতে নিজেদের অবস্থান থেকে নেতা কর্মী ও জনসাধারণের মাঝে তুলে ধরছেন।বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রার্থীরা জোরে সোরে মাঠে নেমেছে। তাদের মধ্যে অন্যতম আলোচনায় আছেন আমতলী উপজেলা ছাএলীগের সভাপতি প্রার্থী আমতলী উপজেলা ছাএলীগের দূর দিনের ছাএনেতা নাফিজ আল জুনায়েদ লিংকন খান।
আমতলী উপজেলা ছাএলীগের সভাপতি পদপ্রার্থী নাফিজ আল জুনায়েদ লিংকন খান বলেন, আমার পরিবারের সবাই আওয়ামিলীগের সাথে জড়িত। আমার বাবা একজন বীর মুক্তিযুদ্ধা তিনি ৪৫ বছর জাবদ আওয়ামীলীগের সাথে আছেন। তাই আমি ও পারিবারিক ভাবে ছাএলীগের কর্মী হিসেবে গড়ে উঠেছি। আমি দুর্দিনে দলের আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছি।করোনা মহামারী থেকে শুরু করে বন্যার সময় আমার সাধ্য মত মানুষের পাশে দাড়িয়েছে।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্য আমি আমতলী উপজেলা ছাএলীগের সভাপতি প্রার্থী হয়েছি। সংগঠন যদি আমাকে সভাপতির দায়িত্ব দেয় তাহলে কেন্দ্রীয় ও জেলা ছাএলীগের নির্দেশ মতে সংগঠনের সকল কাজ যথাযথ ভাবে পালন করব।
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রোপিত চারাগাছ বাঁচিয়ে রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন…
রাজধানীর মোহাম্মদপুরে স্থানীয় সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের গোলাগুলির ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার…
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শনকালে রাষ্ট্রপতি কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানো এবং বিজ্ঞানীদের কাজের পরিবেশ…
নিউইয়র্কের টাইমস স্কোয়ারে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দুই দিনব্যাপী পালিত হলো দ্বিতীয় 'টাইমস স্কোয়ার দুর্গা…
ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনে প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। তবে এ ঘটনায়…
হাইতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত গ্যাং সাপ্রেশন ফোর্সে (জিএসএফ) অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্টের…
This website uses cookies.