ইটালির ভেনিসে বৃহত্তর কুমিল্লা সমিতির অভিষেক ও মিউজিক ফ্যাস্টিভ্যাল অনুষ্ঠিত।
সম্প্রতি বিশ্বের অন্যতম পর্যটন নগরী ইটালির ভেনিসে বৃহত্তর কুমিল্লা সমিতির অভিষেক ও মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় ভেনিস মারঘেরার Centro Sociale এর সুবিশাল হলরুমে কানায় কানায় পরিপূর্ণ প্রায় ৫ হাজার লোকের উপস্থিতিতে স্মরণকালের সর্ববৃহৎ বাঙালি কমিউনিটির উক্ত মিলনমেলার অনুষ্ঠানসূচী ছিল অত্যন্ত উপভোগ্য বৈচিত্র্যময় ও জাকজমকপূর্ণ।
অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভা ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।
উপদেষ্টা আবদুল মান্নান ও সিনিয়র সদস্য শরীফ মৃধার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম ভূইয়া।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ভেনিস বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
২০১৮ সালে প্রতিষ্ঠিত উক্ত বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের দীর্ঘদিনের সামাজিক, সাংস্কৃতিক, মানবিক, ধর্মীয়, শিক্ষা ও বিনোদনমূলক কার্যক্রম তুলে ধরে বক্তব্য প্রদান করেন সমিতির প্রধান উপদেষ্টা রেহান উদ্দিন দুলাল। তিনি বলেন, ২০১৮ সালে ভেনিসে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর তথা বৃহত্তর কুমিল্লা প্রবাসী সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিস প্রতিষ্ঠিত হয়েছে এবং অত্যন্ত সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে। তিনি সমিতির পক্ষ থেকে উদ্দোক্তাদেরকে ধন্যবাদ জানান এবং গঠনতান্ত্রিকভাবে নবনির্বাচিত কমিটির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আজাদ খানকে অভিনন্দন জানান ও আশা প্রকাশ করেন, পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে নতুন কমিটি দূর্বার গতিতে এগিয়ে যাবে।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সর্বজনাব বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের উপদেষ্টা নজরুল ইসলাম পাটোয়ারী, উপদেষ্টা হুমায়ুন কবির, কার্যকরী পরিষদের সদস্য আকতারুজ্জামান, ভেনিস আওয়ামী লীগে আহবায়ক বিল্লাল হোসেন ঢালী, সাবেক সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম ছৈয়াল, ঢাকা এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, বাংলাদেশ এসোসিয়েশন ভেনিস এর সিনিয়র সহ-সভাপতি আক্তার বেপারি, ভৈরব পরিষদ ভেনিস এর প্রধান উপদেষ্টা কাসেম মিয়া, ভৈরব পরিষদ ভেনিস এর সভাপতি সহিদুর ইসলাম সহিদ, কিশোরগঞ্জ জেলা সমিতি ভেনিস এর সভাপতি মোবারক হোসেন , ভেনিস বিএনপির সভাপতি, আব্দুল আজিজ সেলিম,
ভেনিস বাংলা স্কুলের সাধারণ সম্পাদক সোহেলী আক্তার বিপ্লবী, ভেনিস আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ডালিম মাহমুদ ডালিম, যুগ্ম আহবায়ক মোক্তার মোল্লা, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন প্রমুখ।
দ্বিতীয় পর্বে আজাদ খান ও তিশা সুলতানার উপস্থাপনায় ছিল ভেনিসের সেরা মিউজিক শো’।
বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় শিল্পী আঁখি আলমগীর, প্রিয়াঙ্কা বিশ্বাস ও পূলক অধিকারীর পরিবেশনায় গানের পর্ব ও সমিতির আকর্ষণীয় লটারির আয়োজন ছিল অত্যন্ত উপভোগ্য ও জমজমাট।
হলের বাইরে ছিল বিভিন্ন স্টল ও খাবারের দোকান।
পরিশেষে নবনির্বাচিত সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আজাদ খান উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
২০২৬ সালের ব্যালন ডি’অর নির্বাচনের ভোটাভুটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। নির্বাচিত জুরিদের ভোটে চূড়ান্ত হয়েছে এবারের…
নারায়ণগঞ্জের বিকেএমইএ ভবনে বিসিকের আয়োজনে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ৪৩টি প্রতিষ্ঠান ৬৩৯টি চাকরির সুযোগ…
মঙ্গলবার অনুষ্ঠিত একনেক সভায় ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প…
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে ব্যাংক খাত থেকে সরকার ১৬ হাজার ৬০১ কোটি টাকা…
২৮ হাজার ৮০০ টাকার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় নিজের অবস্থান পরিষ্কার করলেন অভিনেত্রী তানজিন তিশা।…
ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বর্তমানে তাদের প্রধান লক্ষ্য মুখ্য…
This website uses cookies.