হীমেল কুমার মিত্র,স্টাফ রিপোর্টারঃ
কয়েক দিন আগে ছেলে এবং ছেলের বউ একটি কাপড়ের ব্যাগ হাতে দিয়ে বাসে তুলে দেন। এ সময় তাকে বলেছেন, আর বাসায় ফিরো না। চোখ যেদিকে যায় সেদিকে চলে যাও।
বৃদ্ধা মা ছেলের কাছে তার মোবাইল নাম্বার চাইলে তাও দেননি।
বাসে উঠার পর গন্তব্য বলতে না পারায় চালক তাকে হিলি সি পি মোড়ে নামিয়ে দেন। ৭ দিন ধরে আছেন এক বাড়ির বারান্দায়। পরিচয় বলতে দুটি কথাই বলেন তিনি।
বাড়ি ঢাকাতে, নাম শাকিলা বেগম। বয়স প্রায় ৮০। সঙ্গে একটি ব্যাগ। এ ছাড়া কিছুই নাই।

এই বৃদ্ধ মাকে নিয়ে দৈনিক যখন সময়, প্রচেষ্টা নিউজ, দৈনিক দুর্নীতির সংবাদ সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসেন।
প্রাথমিক চিকিৎসা শেষে (২৩ জুলাই ) রবিবার উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সেই মাকে সাফল্যের গল্প শোনাবো ফাউন্ডেশন বৃদ্ধাশ্রমে রংপুরে পাঠানো হয়েছে।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার দাস, হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া, উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা ও উপস্থিত গণমাধ্যমকর্মী।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২