মোঃ এ কে নোমান বিশেষ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। ‘সবার আগে সুশাসন-জনসেবার উদ্ভাবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৩ জুলাই সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে।
র্যালী শেষে ইউএনও মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। এ সময় তিনি উদার মানসিকতা নিয়ে সরকারী কর্মকর্তাদের জনগনের সেবক হয়ে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি বাহাউদ্দিন ফারুকী (বিপিএম.পিপিএম), উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. ফরহাদ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান আসাদ, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, অনুষ্ঠানের সঞ্চালক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার. মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২