Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

মুফতি সৈয়দ ফয়জুল করিমের উপর হামলার নিন্দা বাংলাদেশ ন্যাপ’র

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব-এ-আমীর ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি – বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া।

সোমবার (১২ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় হমলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, নির্বাচনের দিনও একজন পার্থীর উপর হামলা প্রমান করে সরকার কতটা অসহায়। মূল রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ গ্রহন না করলেও একজন বিরোধী পার্থীকে নিয়ে কতটা আতংকিত তারা।

তারা বলেন, এই হামলা প্রমান করে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহনমূলক নির্বাচনের বিষয়ে জনগণ আরো বেশী আস্থাহীন হয়ে পড়ছে।

নেতৃদ্বয় বলেন, এই ধরনের হামলার কারণে জনমনে এই ধারণা শক্তভাবে প্রতিষ্ঠিত হলো যে, দলীয় সরকারের অধিন নিরপেক্ষ নির্বাচন আদৌ সম্ভব হবে না।

বিবৃতিতে নেতৃদ্বয়, এই হামলার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান।

উল্লেখ্য, শহরের ২২ নম্বর ওয়ার্ডের ছাবেরা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে যান মুফতি সৈয়দ ফয়জুল করিম। সেখান থেকে বের হওয়ার পর হাতেম আলী কলেজ চৌমাথার কাছে পৌছলে ৩০ থেকে ৪০ জন ব্যক্তি মেয়রপ্রার্থীর ওপর অতর্কিতভাবে হামলা চালান। হামলাকারীরা লাঠিসোঁটা ও ইটপাটকেল ব্যবহার করেন। এতে তিনি সহ দলের বেশ কিছু নেতা-কর্মী আহত হন।

editor

Recent Posts

আগামী ৫ দিন দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম

দেশের বেশির ভাগ এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টি হতে পারে। এর ফলে সারা দেশে দিন…

38 seconds ago

আশুলিয়ায় পত্রিকার সাইনবোর্ডের আড়ালে নকল কনডম তৈরির কারখানায় অভিযান

সাভারের আশুলিয়ায় ‘দৈনিক অন্যায়ের চিত্র’ পত্রিকার সাইনবোর্ড ও সামাজিক সংগঠনের আড়ালে অবৈধভাবে নকল কনডম ও…

10 minutes ago

সেপ্টেম্বরে নয়, জানুয়ারিতে হতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ

সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও ভারতের সেই সফর নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ভারতীয় সংবাদমাধ্যম…

25 minutes ago

৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নরওয়ের রাজা হারাল্ড

৮৯ বছর বয়সে নরওয়ের রাজা হারাল্ড মৃত্যুবরণ করেছেন। শুক্রবার ভোরে অসলোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়…

41 minutes ago

নেপালের ভয়াবহ বন্যা: বাংলাদেশের কাপ্তাই বাঁধের জন্য কি সতর্কবার্তা?

নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যার প্রেক্ষাপট বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বাংলাদেশের কাপ্তাই বাঁধের রক্ষণাবেক্ষণ ও কাঠামোগত সক্ষমতা…

56 minutes ago

গোয়াইনঘাটে ২৬ কোটির মহাসড়ক নির্মাণে বাধা ৯০ গাছ

সিলেটের গোয়াইনঘাটে হাদারপার-দমদমা সড়কের মাঝখানে ৯০টি গাছ রেখেই চলছে আরসিসি ঢালাইয়ের কাজ। এতে সড়কের স্থায়িত্ব…

1 hour ago

This website uses cookies.