Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

বগুড়া শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ভেড়া সহ বিভিন্ন উপকরণ বিতরণ ।

বগুড়ার শেরপুর উপজেলায় সমতল ভূমিতে গড়ে ওঠা বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থ- সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে বিনামূল্যে ভেড়া, গৃহ নির্মাণ উপকরণ ও খাদ্য বিতরণ করা হয়।

রবিবার ১১ জুন ২০২৩ ইং সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ মুক্তমঞ্চে এ আলোচনা সভা ও বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-ধুনটের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. সাজেদুল ইসলাম, সাহা, প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু রায়হান, এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী ও শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু কুমার সাহা।

আলোচনা শেষে ২৯২ টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে দুইটি করে ভেড়া, চারটি সিমেন্টের খুটি, পাঁচটি রাবার ম্যাট, দুইটি ঢেউ টিন ও সাতাশ কেজি করে দানাদার খাবার বিনামূল্যে সরবরাহ করা হয়। এছাড়াও আগামী একবছর এই সকল ভেড়ার জন্য খাদ্য, ঔষুধ ও চিকিৎসা বিনামূল্যে প্রদান করা হবে।

mottalib

Recent Posts

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, ভর্তি ২০৮৮ রোগী

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে…

11 minutes ago

কুয়েতের গৃহকর্মীর ৮৬.১ শতাংশই বাংলাদেশসহ এশিয়ার ৪ দেশের

কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন (পিএসিআই) এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, কুয়েতে কর্মরত মোট গৃহকর্মীর…

15 minutes ago

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে ঢাকার রমনা কালীমন্দির পরিদর্শনকালে রাষ্ট্রপতি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়…

31 minutes ago

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ

আলবেনিয়ার রাজধানী তিরানায় টানা পঞ্চম দিনের মতো সরকারবিরোধী বিক্ষোভ চলছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ ও…

35 minutes ago

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ ও ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সাত শিশু এবং…

49 minutes ago

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান আব্দুল হান্নান

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সন্দেহজনক ব্যাংক লেনদেনের দুর্নীতি মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস…

54 minutes ago

This website uses cookies.