মোঃ এ কে নোমান, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে জাহানপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের উপ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
৬ ও ৭ জুন দুই দিন ব্যাপী ২৫ জন ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাচন অফিসার ও জাহানপুর ইউপির ৭নং ওয়ার্ডের উপ নির্বাচনে রির্টার্ণিং কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন।
এ সময় প্রিজাইটিং অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন জানান, আগামী ১২ জুন সোমবার জাহানপুর ইউপির ৭নং ওয়ার্ডে ইভিএম এর মাধ্যমে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ করা হবে।
ভোটগ্রহণে সকল প্রস্তুতিমুলক কার্যক্রম চলমান রয়েছে। এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৪১১ জন এবং ইউপি সদস্য পদে এই উপ-নির্বাচনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দী করছেন। উল্লেখ্য যে, জাহানপুর ইউনিয়নের অধীন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউনুছার রহমান চলতি বছরের ২৪ মার্চ মৃত্যুবরণ করায় ওয়ার্ডের নির্বাচনী আসনটি শুন্য ঘোষনা করে নির্বাচন কমিশন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২