
"প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে" এই স্লোগানে রাজস্থলী উপজেলা প্রশাসন ও কারিতাস সিপিপি পিএইপি প্রকল্পকে উদ্যোগে রবিবার (৫ জুন) সকালে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্টিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৩। দিবসটি উপলক্ষে রাজস্থলী উপজেলা চত্বর থেকে এক র্যালি বের হয়। র্যালিটি উপজেলার উত্তর দক্ষিণ দিক প্রদিক্ষণ করে উপজেলা হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাসের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, ওসি জাকির হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল খায়ের, ,কারিতাস সিপিপি পিএইপি প্রকল্পকে মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা প্রমুখ।এসময় জনপ্রতিনিধি এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশকে দূষণ মুক্ত রাখতে বৃক্ষের প্রতি সহানুভূতিশীল হতে হবে। বিশেষ করে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে হবে। এছাড়া যারা পরিবেশ দুষণ করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করতে হবে। আলোচনা সভা শেষে কারিতাস সিপিপি পিএইপি প্রকল্পকে উদ্যোগে ৫০টি কৃষক পরিবারের মাঝে বিনামূল্যে চারা বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২