ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মোঃ এ কে নোমান, বিশেষ প্রতিনিধিঃ ধামইরহাটে নওগাঁ জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগীতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।
বুধবার (২৪ মে) সকাল দশটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক মো. তাইমুর রহমানের সঞ্চালনায় এ দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আটটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীগণ ।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. তানভীর আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাঃ জুলফিজার আলী শাহ, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, যুব উন্নয়ন অফিসার মো. কামরুজ্জামান সরদার, সরকারি এম.এম ডিগ্রি কলেজের প্রভাষক এম এ হোসাইন, সহকারী অধ্যাপক মোসফেকা খানম, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান, সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হক, নুরুল ইসলাম, এম এ মালেক, সাংবাদিক আমজাদ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন ।
ফখরুল আলম সাজু দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নে ২ মাদক ব্যবসায়ী কে ৯৪ পিস…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নোয়াখালী জেলা সেনবাগে থানা পুলিশের বিশেষ অভিযানে আরাফাত ফায়েম হত্যা…
যখন সময় ডেস্ক রিপোর্ট: নেত্রকোণা জেলা মদন উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে পৃথক…
যখন সময় ডেস্ক রিপোর্ট: নওগাঁ জেলার ধামইরহাটে ১০টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ধামইরহাট থানা পুলিশ…
ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আসন্ন ৫নং আমজাদ হাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকায় পুরোনো বাস গুলো পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে, এসব বাসের বদলে…
This website uses cookies.