
আগামী বাজেটে গণমাধ্যমের জন্য বিশেষ বরাদ্দের দাবি করা হয়েছে। সরকারের বিভিন্ন প্রকল্পের সাথে তাল মিলিয়ে গণমাধ্যম ও সাংবাদিকদের জীবনমান উন্নয়ন ও দক্ষ করে গড়ে তোলা উচিত। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সাংবাদিক সুরক্ষা, প্রশিক্ষণ, চিকিৎসা ও কল্যাণ খাতে সরকারের পক্ষ থেকে এ দাবি করা হয়। সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সাংবাদিকদের এসব খাতে বরাদ্দ রাখা হলে পেশার সাথে জড়িত সাংবাদিকরা ভবিষ্যতে দক্ষ হয়ে গড়ে উঠবে বলে সংগঠনটি বিশ্বাস করে।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন,
দেশের গণমাধ্যম ও সাংবাদিকরা বিভিন্ন গোত্রের অসাধু,দূর্ণীতিবাজ,সন্ত্রাসী লোকজন দ্বারা ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ অবস্থান থেকে বেরিয়ে আসতে দরকার অর্থনৈতিক মুক্তি। তাই গণমাধ্যম ও সাংবাদিকদের সুরক্ষার জন্য আগামী বাজেটে বিশেষ বরাদ্দের দাবি করছি। আমরা আশা করবো বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গণমাধ্যম ও সাংবাদিকদের স্বার্থরক্ষায় দাবিটি অনুমোদন করবেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২