
রংপুর কারমাইকেল কলেজের বিতর্কিত শিক্ষক আহসান উল ফেরদৌস লালমনিরহাট সরকারি কলেজে যোগদান করতে এলে মূল ফটকে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। তাকে কলেজে ঢুকতে দেননি শিক্ষার্থীরা।
(১১ মে) বৃহস্পতিবার শিক্ষক আহসান উল ফেরদৌস কলেজে যোগদানের জন্য গেলে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
কারমাইকেল কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক আহসান উল ফেরদৌসের সঙ্গে একই বিভাগেরে এক ছাত্রীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থীসহ রংপুরবাসী।
পরে কলেজের পরিচালনা পরিষদের অনুমতিতে তাকে লালমনিরহাট সরকারি কলেজে বদলি করা হয়। বিতর্কিত এই শিক্ষকের যোগদানের খবরে ক্ষোভে ফেটে পড়েন লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, এ রকম একজন চরিত্রহীন শিক্ষকের কাছে আমাদের ভালো কিছু শেখার নেই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, তাকে কলেজে প্রবেশ করতে দেব না।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২