বগুড়া শেরপুর থানায় কর্মরত এস আই সাচ্চু বিশ্বাস এর উপর অর্পিত দায়িত্ব সুনামের সহিত পালন করে আচ্ছে | তার প্রতিটি কাজ সিনেমার মতো, তিনি প্রতিটি মামলার রহস্য উদঘাটন করতে গিয়ে এমন দৃশ্য সামনে নিয়ে আসেন, সবাইকে তাক লাগিয়ে দেন ,বিশেষ করে তার দায়িত্ব থাকা ভবানীপুর ইউনিয়নের ইটালি গ্রামের একটি হত্যা মামলার রহস্য উদঘাটনে প্রমাণ মিলেছে | শুধু কি তাই, হোসনাবাদ এলাকার একটি মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা দৃশ্য আমাদের চোখে ভাসে | তিনি প্রতিটি মামলা আত্মবিশ্বাসের সঙ্গে গুরুত্ব দিয়ে রহস্য উন্মোচন করে সবার কাছে দৃশ্যমান করেছেন | তার দায়িত্ব থাকা বিভিন্ন দুর্বোধ্য মামলার রহস্য উদঘাটনের প্রেক্ষিতেই, এপ্রিল ২০২৩ গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনকারী অফিসার হিসেবে, বগুড়া জেলার মাননীয় পুলিশ সুপার সুদীপ চক্রবর্তী , এস আই সাচ্চু বিশ্বাসকে সম্মাননা স্মারক প্রদান করেন |

এ সময় এস আই সাচ্চু বিশ্বাস, বগুড়া জেলার পুলিশ সুপার সহ তার সিনিয়র অফিসারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিভিন্ন সময় বিভিন্ন মামলার রহস্য উদঘাটন কারী টিমের সকল সদস্য ও সহযোদ্ধাদের প্রতি ভালবাসা প্রকাশ করেন, তিনি যেন প্রতিটি কাজ গুরুত্ব সহকারে সুন্দর ও সাবলীল ভাবে করতে পারে সেই আশা ব্যক্ত করেন |
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২