Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

প্রিয় শিক্ষক মোহাম্মদ ইসহাকের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ তার শৈশবের স্মৃতি জড়ানো বিদ্যাপীঠ চট্টগ্রামের সরকারি মুসলিম হাইস্কুলের ইংরেজির শিক্ষক মোহাম্মদ ইসহাকের (৮৪) মৃত্যুতে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন।

শনিবার ৬ মে চট্টগ্রামের একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন এই প্রবীণ শিক্ষকের ইন্তেকালের সংবাদে চট্টগ্রাম সফররত শোকাহত মন্ত্রী তার প্রিয় শিক্ষকের বাসভবনে ছুটে যান। প্রয়াত শিক্ষক ইসহাকের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে মন্ত্রী তার আত্মার শান্তি কামনা করেন ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ড. হাছান মাহমুদ তার শোকবার্তায় বলেন, ১৯৬৫ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত মুসলিম হাইস্কুলে শিক্ষকতাকারী মোহাম্মদ ইসহাক ছিলেন অত্যন্ত শিক্ষিত, প্রজ্ঞাবান, নিবেদিতপ্রাণ শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্সের পর আবার লেবাননের বৈরুতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে এমএ ডিগ্রি অর্জনের পর শিক্ষকতায় আসা এই মানুষটি চাইলে তৎকালীন সিভিল সার্ভিসের একজন সেরা অফিসার হতে পারতেন। কিন্তু শিক্ষকতার মাধ্যমে দেশ ও জাতির সেবাকেই জীবনের ব্রত হিসেবে নিয়েছিলেন তিনি। আদর্শ শিক্ষকের অনন্য উদাহরণ হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

১৯৭৮ সালে এসএসসি’র পর স্কুলজীবন শেষে বহু বছর পেরিয়ে গেলেও এবং রাষ্ট্র ও রাজনীতির শত ব্যস্ততার মধ্যেও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ মাঝেমধ্যে তার প্রিয় শিক্ষক মোহাম্মদ ইসহাককে দেখতে গেছেন, তার পা ছুঁয়ে সালাম করেছেন, স্মৃতিচারণ করেছেন। ছাত্রের আচরণে আনন্দ আর গৌরবের অশ্রুতে শিক্ষক ইসহাকের দু’চোখ বারবার ভিজে উঠেছে।

১৯৩৯ সালের ১৭ জুন নোয়াখালীর রামগঞ্জে পিতা আহমদ রাজা ও মাতা মনজুরেন্নেছার কোলে জন্মগ্রহণকারী মোহাম্মদ ইসহাক তার তিন দশকের শিক্ষকতা জীবনে চট্টগ্রামের সরকারি মুসলিম হাইস্কুলে ইংরেজির প্রবাদপ্রতিম শিক্ষক, প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করে বরণীয় হয়ে রয়েছেন।

editor

Recent Posts

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড করার ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প

ইরানকে পরাজিত করার পর হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট…

14 seconds ago

৭ সহকারী পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাত…

41 seconds ago

দক্ষিণ সুদানে ৬ লাখ শরণার্থীর খাদ্য সহায়তা বন্ধের ঝুঁকি

তীব্র অর্থ সংকটের কারণে দক্ষিণ সুদানে আশ্রয় নেওয়া ৬ লাখের বেশি শরণার্থী আগামী কয়েক সপ্তাহের…

3 minutes ago

১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার

১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধসহ গুরুত্বপূর্ণ এলাকা ও স্থাপনায় নিরাপত্তা…

37 minutes ago

আফগানিস্তানে বাগানের মাটি খুঁড়ে মিলল সোভিয়েত আমলের অবিস্ফোরিত বোমা

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশের সির গ্রামের এক বাসিন্দার ব্যক্তিগত বাগান থেকে ৫০০ কেজি ওজনের একটি…

52 minutes ago

ব্রেখটের আয়নায় ফ্যাসিবাদ ও ক্ষমতার উত্থান-পতনের রাজনীতি

জার্মান নাট্যকার বের্টোল্ট ব্রেখট তার বিখ্যাত নাটকে ফ্যাসিবাদ, ক্ষমতা ও স্বৈরতন্ত্রের উত্থান নিয়ে যে প্রশ্ন…

1 hour ago

This website uses cookies.