Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

জামালপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি’ প্রতিপাদ্যে উদযাপিত হয়েছে দিবসটি।
বুধবার (৩ মে) দুপুরে জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের উদ্যোগে শহরের শহীদ হারুন সড়কে একটি মিডিয়া হাউজে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি বাংলার চিঠির সম্পাদক জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিবিএ’র সাংবাদিক রাজন্য রুহানির সঞ্চালনায় অনুষ্ঠিত
আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের প্রবীণ সদস্য বিটিভির সাংবাদিক মোস্তফা বাবুল, নেটওয়ার্কের সহ-সভাপতি বাসসের সাংবাদিক মুখলেছুর রহমান লিখন ও সময় টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলম, সম্মানিত সদস্য প্রথম আলোর সাংবাদিক আব্দুল আজিজ ও দেশ টিভির সাংবাদিক সাঈদ পারভেজ তুহিন, কোষাধ্যক্ষ সময়ের আলোর সাংবাদিক মোস্তাফিজুর রহমান কাজল, যুগ্ম সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক সাইমুম সাব্বির শোভন, ঢাকা নিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক সুমন মাহমুদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন একটি দানবীয় আইন। এই আইন দিয়ে সাংবাদিকদের কণ্ঠ রোধ করার যে অপপ্রক্রিয়া শুরু হয়েছে তা অত্যন্ত বিপদজনক। সাংবাদিকদের এ আইনের বাইরে রাখা হলে আরও বিস্তৃত ও বেগবান হবে গণমাধ্যমের কর্মপরিধি। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক ধারাও হবে উজ্জ্বলতম ও গতিশীল।
বক্তারা মুক্ত গণমাধ্যমের বিষয়ে আরও বলেন, সাম্প্রতিক সময়ে প্রথম আলোর সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করাও গণমাধ্যমকে রুদ্ধ করার একটি অপচেষ্টা। নানা সময়ে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের বিরুদ্ধে মামলা-হামলা-হত্যাও গণমাধ্যমকে পিষ্ট করার একটি বড় ষড়যন্ত্র। এই অপচেষ্টা ও ষড়যন্ত্র থেকে উত্তরণ ঘটিয়ে সব গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সরকারের সহযোগিতা একান্ত কাম্য।
আলোচনা সভা শেষে বিশ্বে পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন অপশক্তির নির্যাতনে নিহত সাংবাদিকদের শহিদি মর্যাদা দিয়ে তাঁদের স্মরণশ্রদ্ধায় একমিনিট নিরবতা পালন করা হয়।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

editor

Recent Posts

মক্কা চুক্তি বনাম ইসরাইল-আমিরাত জোট: মধ্যপ্রাচ্যের নতুন নিরাপত্তা সমীকরণ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা প্রতিরক্ষা চুক্তি এবং সংযুক্ত আরব আমিরাত-ইসরাইলের সামরিক ও গোয়েন্দা…

17 minutes ago

বিচার না হওয়া পর্যন্ত সমঝোতায় যাবে না শিবির-ছাত্রশক্তি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলার বিচার না হওয়া পর্যন্ত কোনো ধরনের সমঝোতায় যেতে রাজি নয় ছাত্রশিবির…

18 minutes ago

মিথ্যা ভান না করে সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা

সম্পর্ক ছিন্ন করা মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং নিজেকে বাঁচানোর একটি সাহসী সিদ্ধান্ত বলে…

31 minutes ago

ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা: শেখ হাসিনার সামনে কী পথ খোলা?

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। তার পাসপোর্ট…

48 minutes ago

পেশাদার ও রাজনীতিমুক্ত আমলাতন্ত্র ছাড়া সুশাসন অসম্ভব: গোলটেবিল সংলাপ

বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা ও সুষ্ঠু ধারার রাজনীতি বজায় রাখতে আমলাতন্ত্রকে সম্পূর্ণ পেশাদার, দক্ষ ও রাজনীতিমুক্ত…

51 minutes ago

কিংবদন্তি অভিনেতা জসিমের জন্মদিনে ফিরে দেখা তার বর্ণাঢ্য জীবন

ঢালিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা জসিমের জন্মদিন আজ। অভিনয়ের পাশাপাশি নতুন প্রতিভা খুঁজে বের করার ক্ষেত্রেও…

1 hour ago

This website uses cookies.