Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ধামইরহাটে অসুস্থ্যদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করলেন এম.পি শহীদুজ্জামান সরকার

নওগাঁর ধামইরহাটে অসুস্থ্যদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলা চেয়ারম্যানের খাস কামরায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জটিল রোগে আক্রান্ত ৩২ জনের মাঝে প্রধানমন্ত্রীর তহবিল হতে ১৫ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।

ঈদের আগে এই আর্থিক অনুদান ভুক্তভোগী রোগীদের চিকিৎসা গ্রহণ ও ঈদ আনন্দকে আরও বাড়িয়ে তুলবে বলে চেক প্রাপ্তরা অভিমত প্রকাশ করেন এবং দুই হাত তুলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী, উপজেলা প্রকৌশলী মো. সুমন মাহমুদ, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মাহফুজুল আলম লাকি, কাউন্সিলর আমজাদ হোসেন, মাহবুব আলম বাপ্পী, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, আগ্রাদ্বিগুন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সেকেন্দার আলী প্রমুখ।

mottalib

Recent Posts

দেবহাটায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গোপাখালী খাল দখলের অভিযোগ

সাতক্ষীরার দেবহাটায় সরকারি নিষেধাজ্ঞা ও হাইকোর্টের নির্দেশনা অমান্য করে গোপাখালী খাল দখল এবং কৃত্রিম জলাবদ্ধতা…

8 minutes ago

দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস কেন শরীরের জন্য ঝুঁকিপূর্ণ

দুশ্চিন্তা বা একঘেয়েমিতে অনেকে অজান্তেই দাঁত দিয়ে নখ কাটেন। চিকিৎসাবিজ্ঞানে অনিকোফ্যাগিয়া নামে পরিচিত এই অভ্যাসটি…

13 minutes ago

সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী

সরকার গঠনের প্রথম ছয় মাসে অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও…

14 minutes ago

রংপুরে কবিতা ও গানের আসরে মুখরিত প্রিয় পদাবলী উৎসব

রংপুর পাবলিক লাইব্রেরি হলে 'কতিপয় কবিতা কর্মী' সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হলো কবিতা ও গানের আসর…

15 minutes ago

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই বিদেশি জাহাজের সংঘর্ষ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সী স্পাইক ও সান শাইন নামের দুটি বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে।…

20 minutes ago

শুদ্ধ সংগীতকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চান রাহুল গোমেজ

বাংলা সংগীতের ঐতিহ্য ধারণ করে নতুন প্রজন্মের কাছে শুদ্ধ সংগীতের আবেদন পৌঁছে দেওয়াকেই নিজের অন্যতম…

47 minutes ago

This website uses cookies.