Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ইতালির ভেনিসে প্রথম এবং প্রাচীন ভেনিস বাংলা প্রেস ক্লাবেরউ দ্যোগে আলোচনা ও ইফতার আয়োজন।

গত ১২ এপ্রিল পুরাতন সংগঠন ভেনিস বাংলা প্রেস ক্লাব ইতালি’র আয়োজনে ভেনিস মেস্ত্রে শহর সেন্টারের নিকটবর্তী ঢাকা বিরানি হাউস রেস্টুরেন্টের হলরোমে ভেনিস প্রবাসী বাংলাদেশী ধর্মপ্রাণ মুসলমানদের সম্মানে ভেনিস বাংলা প্রেস ক্লাব ইতালির পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে।
হাজারো কর্মব্যস্ততায় পবিত্র মাহে রমজানে একসাথে ইফতার করার সুযোগ সচরাচর হয়ে ওঠে না প্রবাসী বাংলাদেশী সকল সাংবাদিকদের আর  তাই ভেনিস বাংলা প্রেস ক্লাব ইতালি সকল সদস্যগণের জন্য আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করে ভেনিস বাংলা প্রেস ক্লাব ইতালি।

দৈনিক ডেইলি বাংলাদেশ ডায়েরি’র ইতালি প্রতিনিধি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আজিজ মুন্সি’র সভাপতিত্বে অনুষ্ঠানের যৌথ উপস্থাপনায় ছিলেন দৈনিক বাংলাদেশের আলো’র ইতালির প্রতিনিধি আনোয়ার ইসলাম ভূইয়া রুমি এবং দৈনিক বাংলাদেশ সমাচারের ইতালি প্রতিনিধি বি,এম উজ্জ্বল।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশন ইউরোপ ব্যুরো চীফ ও সংগঠনের প্রতিষ্ঠাতা আহবায়ক মোহাম্মদ মেসবাহ উদ্দিন আলাল।
ভেনিস বাংলা প্রেসক্লাবকে আরও বেগবান এবং শক্তিশালী করার লক্ষ্যে ইতালির দু’জন বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট জিয়ান আলবের্তো বাস্তেরী, অ্যাডভোকেট লুডোভিকা বাস্তেরী ও ইতালিয়ান সাংবাদিক পাওলো জাফদাইনাকে উপদেষ্টা হিসেবে নাম ঘোষণা করা হয়, এছাড়াও পর্যায়ক্রমে বাংলাদেশ কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হবে বলে জানানো হয়। উপদেষ্টাদেরকে সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ।


উল্লেখ্য, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে আরও দু’জন সাংবাদিককে সম্মানিত সদস্য হিসেবে ঘোষণা করা হয়।

উক্ত মহতী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আক্তার হোসেন বেপারী মোহনা টেলিভিশন এর ইতালি প্রতিনিধি, প্রিন্স হাওলাদার এনটিভি ইউরোপ ভেনিস প্রতিনিধি, মোক্তার মোল্লা দৈনিক শিক্ষা নিউজ ইতালি প্রতিনিধি, হান্নান হাওলাদার বাংলা ৫২ নিউজ ভেনিস প্রতিনিধি, দেলোয়ার হোসেন সিসিএন বাংলাদেশ টিভি ভেনিস প্রতিনিধি, ডালিম মাহমুদ প্রবাস আলো ইতালির প্রতিনিধি, ইব্রাহিম জমাদার দৈনিক পরিবার ভেনিস প্রতিনিধি, মাসুদ খান নিউজ ২১ বাংলা টিভি ভেনিস প্রতিনিধি, শাহাবুদ্দিন আইঅন টিভি ভেনিস প্রতিনিধি, সিফাত সর্দার ইউরো চ্যানেল বাংলা ইতালি প্রতিনিধি ও গাজী কাউসার এশিয়ান টেলিভিশন এর ক্যামেরাম্যান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিত ছিলেন জনাব মাকসুদ রহমান সময় টিভি ইতালি প্রতিনিধি, জনাব নাজমুল হোসেন এটিএন বাংলা ভেনিস প্রতিনিধি, জনাব আসলামুজ্জান আসলাম আরটিভি ইতালি প্রতিনিধি ও জনাব সজিব আল হোসাইন বঙ্গ টিভি ভেনিস প্রতিনিধি।
কোরান তেলাওয়াত করেন প্রেস ক্লাবের সম্মানিত সদস্য দৈনিক যখন সময় ইতালি প্রতিনিধি তাজুল ইসলাম তাজ।
প্রবাসে থেকেও পবিত্র মাহে রমজানে ইফতার মাহফিলে শরিক হতে পেরে উপস্থিত সবাই মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন ও মোনাজাত করা হয়।

mottalib

Recent Posts

মামলা করে দেন, নিজেই জেলে যাবো: নাহিদকে চ্যালেঞ্জ ইশরাকের

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইশরাক হোসেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে উদ্দেশ্য…

20 minutes ago

এআই প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ওয়েবসাইট হ্যাকিং, বিশ্বজুড়ে নতুন নিরাপত্তাসংকট

মানুষের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই টানা ২৩ ঘণ্টা ধরে শতাধিক বড় প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সফল অনুপ্রবেশ ঘটিয়েছে…

56 minutes ago

মিলানে সহিংস বিক্ষোভ, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫০০ সেনা মোতায়েনের সিদ্ধান্ত

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অনুন্নত পরিষেবার প্রতিবাদে ইতালির মিলানে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

1 hour ago

ঝিনাইদহে ঘুমন্ত জামাইকে কুপিয়ে হত্যা, শ্বশুর আটক

ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত অবস্থায় গোলাম রহমান নামের এক ব্যক্তি খুন হয়েছেন। এ…

1 hour ago

আজ বিশ্ব পরিসংখ্যান দিবস, দেশেও পালিত হচ্ছে জাতীয় পরিসংখ্যান দিবস

সঠিক তথ্য-উপাত্তের গুরুত্ব এবং নির্ভরযোগ্য পরিসংখ্যানের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা সামনে রেখে আজ মঙ্গলবার বিশ্বজুড়ে…

1 hour ago

নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪

নাটোরের বড়াইগ্রামে বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সোয়া…

2 hours ago

This website uses cookies.