বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, যা পরবর্তীতে নিম্নচাপে রূপ নিতে পারে। এই আবহাওয়াজনিত পরিস্থিতির প্রভাবে আগামী ১৩ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত পুরো দেশজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার আবহাওয়াবিদ ড. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বর্ষাকাল হওয়ায় সারা দেশেই কমবেশি বৃষ্টির ধারা বজায় থাকবে। তবে বঙ্গোপসাগরে সৃষ্ট সম্ভাব্য লঘুচাপটি গভীর হয়ে নিম্নচাপে পরিণত হলে বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। বিশেষ করে উপকূলীয় এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে ১৫ আগস্টের আগে রাজধানী ঢাকায় ভারী বৃষ্টির তেমন কোনো আশঙ্কা নেই বলে জানানো হয়েছে।
সোমবার সন্ধ্যা পর্যন্ত সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলক কম ছিল। এদিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত সর্বোচ্চ ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খুলনার কয়রায়। একই সময়ে রাজধানীতে সন্ধ্যার পর মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। তাপমাত্রার বিষয়ে জানা যায়, ময়মনসিংহ, নীলফামারীর সৈয়দপুর ও চাঁদপুরে সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের সিনপটিক পর্যবেক্ষণে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টি হতে পারে। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশে মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং বুধবারও আবহাওয়ার এই অবস্থা অব্যাহত থাকতে পারে।
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ২১: ২২আপডেট : ১০ আগস্ট ২০২৬, ২১: ২৬
ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী…
রাজধানীর বারিধারায় ফুটপাতে বিশ্রামরত নির্মাণ শ্রমিক মেহেদী হাসানকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় কিশোর চালক আজান…
নতুন ধারার রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করলেও অভ্যন্তরীণ কোন্দল, নেতৃত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক কৌশলের…
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় ২৬তম…
সুনামগঞ্জের শাল্লায় দেশে পরিকল্পিত সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও…
সিলেটের দক্ষিণ সুরমার পাঠানপাড়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের জমিতে দেয়াল তুলে গোরস্থান তৈরির চেষ্টা করা…
This website uses cookies.