পিরোজপুরে কাপড় ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় বিচারের দাবীতে উত্তাল শহর
পিরোজপুর শহরের এক কাপড় ব্যবসায়ীকে মারধর ও দোকানে হামলা চালিয়ে লুটপাটের ঘটনার প্রতিবাদে শহরের ব্যবসায়ীরা আন্দোলন করেছে। হামলাকারীদের বিচারের দাবীতে শহরের ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে ও বিক্রি বন্ধ করে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। আসামীদের গ্রেপ্তার সহ বিচারের দাবীতে আজ রোববার জেলার ব্যবসায়ীরা বেলা ১১.০০ টা থেকে ১১.১০ মিনিট সকল প্রকার বিক্রি বন্ধ রেখে প্রতিবাদ জানান। এদিকে কাপড় ব্যবসায়ীদের আন্দোলনের সাথে একমত প্রকাশে করে জেলা ব্যবসায়ী সমিতির ৫৬ টি সংগঠন একসাথে আন্দোলন করায় উত্তাল হয়ে উঠেছে পিরোজপুর শহরে।
পিরোজপুর শহরের কাপুড়িয়া পট্টির মুঈন গার্মেন্টসের ব্যবাসায়ীর উপরে কাপড় ক্রয় নিয়ে ঝগড়ার ঝেড়ে শনিবার দুপুরে একদল যুবক এসে হামলা চালিয়ে দোকানের ব্যবসায়ী রেজওয়ান খান সুইটের উপর হামলা চালিয়ে তাকে আহত করে এবং দোকানের মালামাল লুটপাট করে। তৎক্ষনিক প্রতিবাদ জানিয়ে শহরের ব্যবসায়ীর জড়িতদের আটকের দাবীতে রাস্তায় বিক্ষোভ মিছিল করে। পরে কাডড় ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে প্রতিবাদ জানান। ব্যবসায়ীরা এ সময় জানান স্থানীয় কিছু যুবক জেলা ছাত্রলীগের নাম করে বিভিন্ন সময় তাদের উপর হামলা চালিয়ে ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্থ করে আসছে। তাই ব্যবসায়ীরা প্রশাসনের কাছে তাদের গ্রেপ্তার সহ বিচারের দাবী করেন। ব্যবসায়ীদের এ আন্দোলনে উত্তপ্ত হয়ে উছেঠে শহর।
ভুক্তভোগী মুঈন গার্মেন্টসের ব্যবসায়ী রেজওয়ান খান সুইট জানান, অন্যায় ভাবে কয়েকজন যুবক তার উপরে হামলা চালায় এবং দোকানের ক্যাশে থাকা টাকা নিয়ে যায়। তার উপরে অর্তর্কিত হামলা ও ছিনতাইয়ের বিচার সুষ্ঠ বিচার চান তিনি।
স্থানীয় ব্যবসায়ীদের উপর এ হামলা বিচার না হলে এবং এই রকম কোন ঘটনা যদি পূন:রায় ঘটে তাহলে পিরোজপুরের ব্যবসায়ীরা আগামীতে আরো বড় আন্দোলনের নামার হুসিয়ারী প্রদান করে।
পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো: মাসুদুজ্জামান জানান, ব্যবসায়ীদের উপর হামলার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি।
যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে বাংলাদেশি মো. ইউসুফকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন ৩১ বছর বয়সী জেসাস অ্যাকোস্তার…
সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনার কোনো ক্লু এখনো আইনশৃঙ্খলা…
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বিশ্ববিদ্যালয়ের নতুন…
সরকার আংশিক সংস্কারের পথে হাঁটছে এমন অভিযোগ এনে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। বৃহস্পতিবার…
বাংলাদেশের ষড়ঋতুর অপূর্ব রূপ বৈচিত্র্য, ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং দেশপ্রেমের গভীর সম্পর্ক নিয়ে একটি বিশেষ আলোচনা।
সিরাজগঞ্জ পৌর বিএনপির ১১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. মিন্টু শেখকে মানববন্ধনে বক্তব্য শেষে দলীয় শৃঙ্খলা…
This website uses cookies.