
দীর্ঘ চার বছর পর আজ ময়মনসিংহ আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১১ মার্চ) দুপুর ১টায় প্রধানমন্ত্রীর হেলিকপ্টারে ময়মনসিংহ স্টেডিয়াম মাঠে নামার কথা রয়েছে।
শেখ হাসিনার আগমন ঘিরে ময়মনসিংহের পাশাপাশি জামালপুরে উৎসবের আমেজ বিরাজ করছে। জামালপুর জেলা আওয়ামী লীগের নির্দেশে জামালপুর জেলা থেকে ২০ হাজার আওয়ামী লীগের নেতাকর্মী ময়মনসিংহ বিভাগীয় সমাবেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
মাননীয় প্রধানমন্ত্রীর ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করতে জামালপুর সদর আসনের মাননীয় সংসদ, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন এমপি, জামালপুর শহর আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য আপ্যায়নও যাতায়াতের জন্য আর্থিক সহযোগিতা করেন শহর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যেমে এই সময় জেলা আওয়ামী আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন এবং জামালপুর সদরের ১৫ টি ইউনিয়নে জনসভায় যাতায়াতের জন্য ৩০ টি বাস এর সুব্যবস্থা করেছেন। এছাড়াও যাতায়াতের জন্য আর অন্যান্য সংগঠনের মাঝে ও ১০ টি প্রাইভেট গাড়ি দিয়েছন।
জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ দুটি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। সরিষাবাড়ি, মেলান্দহে,ইসলামপুর ও দেওয়ানগঞ্জ এর আওয়ামী লীগের নেতাকর্মীরা বাসের পাশাপাশি দুটি বিশেষ ট্রেন যোগে নির্বিঘ্নে যাতায়াত করবেন।
গতকাল রাত থেকেই জামালপুর জেলা থেকে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীরা সড়ক ও রেলপথে ময়মনসিংহে পৌছেছেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী বিকেলে সার্কিট হাউজ মাঠে জনসভায় বক্তব্য দেবেন। সেখানে থেকে তিনি ১০৩টি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে ময়মনসিংহ বিভাগের ৭৩টি বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ৩০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২