
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালি মন্দিরের শত শত ভক্তদের সমাগমের মধ্যে দিয়ে আজ, ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী সার্বজনীন মহানামযঞ্জ মহোৎসব বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে।মহোৎসব উপলক্ষে মহতী ধর্মসভা ৯মার্চ বিকাল ৩ ঘঠিকার সময় মন্দির প্রাঙ্গণে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানে ধমীর্য় আলোচক ছিলেন সনাতন ঋষি আশ্রমের অধিপতি শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ, বিশেষ ধমীর্য় আলোচক ছিলেন বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের অধিপতি শ্রীমৎ স্বামী ৩৪অভেদানন্দ গিরি মহারাজ, অনুষ্ঠানে পৌরহিত্যে করেন বৈষ্ণব প্রবর শ্রীল স্বরূপ মহারাজ বাবাজি, শ্রী শ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জের অধ্যক্ষ মাধব গৌর দাস বাবাজি,অধিবাস পরিচালনায় শ্রী নীল কৃষ্ণ রুদ্র।
মহতী ধর্মসভায় নয়ন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা,অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মন্দিরের প্রতিষ্ঠাতা ও বাঙ্গালহালিয়া বাজার চৌধুরী থোয়াইসুইখই মারমা, চন্দ্রঘোনা থানার ওসি সাইফুল আজম বাবু,বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা,ইউপি সদস্য শিমুল দাস,মহিলা সদস্যা বাপ্পী দেব, অমর নাথ চৌধুরী টিকলু, মগেশ্বর মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রিয়লাল দত্ত, দক্ষিণাশ্বর কালি মন্দির পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি বিশ্বনাথ চৌধুরী, বিমল দেব, পংকজ ভুষন চৌধুরী,হারাধন দাস, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রিটন দত্ত, উৎসব পরিচালনা কমিটির সভাপতি দোলন দে, সাধারণ সম্পাদক সুমন কান্তি দে, অর্থ সম্পাদক রুবেল সিকদার রাজু চৌধুরী, বিকাশ বিশ্বাস,পুলক সাহা, সুজিত কুমার কর, আশুতোষ দাস, রাজেশ দে, রনজিৎ দে,আশিষ বিশ্বাস, প্রবীর দত্ত, নয়ন চৌধুরী, প্রমুখ। শুক্রবার মহোৎসবে পূজা ও ভোগ নিবেদন শেষে আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরণ করা হয়। আনন্দ বাজারে শত শত ভক্তরা মহাপ্রসাদ আস্বাদন করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২