মোঃ শাহারুল ইসলাম, কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ
"আমরা নারী, আমরা পারি" স্লোগান কে সামনে রেখে অনলাইন ভিত্তিক উদ্যোক্তা গ্রুপ 'আমরা জয়পুরহাটের উদ্যোক্তা' কর্তৃক আয়োজন করা হয় নারী উদ্যোক্তা সম্মেলন।
জয়পুরহাট জেলার সদর উপজেলার হিচমী বাজার পুরানাপৌল বাইবাস রোডের ধারে অবস্থিত ড্রিমস কিচেন এ এ আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের পাঁচবিবি উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জনাব রাইহান হক। তিনি তার বক্তব্যে উপস্থিত সকল কে "স্বনির্ভরশীল উদ্যোক্তা" হিসেবে আখ্যায়িত করেন।
উপস্থিত নারী উদ্যোক্তাদের মধ্যে ছিলেন, উম্মে তাহিয়াতুল আলিফ। তিনি বলেন, আমি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতাম ছোট বেলা থেকেই, কিন্তু কেউ আমাকে সে ভাবে সহযোগিতা করতো না, তারপর নিজ চেষ্টায় মাত্র ২০ টাকা দিয়ে একটি মেহেদী কিনে মেহেদীর বিভিন্ন ডিজাইন করা শুরু করি। সম্পুর্ণ নতুন এবং আলাদা রকম মন কাড়ানো ডিজাইন করার সক্ষমতা বা প্রতিভা আমার মাঝে ছিলো এবং এটা করতে আমার খুব ভালো লাগতো। সেই থেকে লেগে আছি, প্রতি নিয়ত শিখছি, নিজে কাজ করছি সাথে অন্যদের কেউ কাজে উদ্বুদ্ধ করছি। এখন ৩ জন নারী আর্টিস্ট আমার সাথে কাজ করেন। তাদের কর্মসংস্থানের ব্যবস্হা করতে পেরে খুবই আনন্দিত।
আরও এক নারী উদ্যোক্তা মিলি রহমান বলেন, গত ৪ (চার) বছর আগে আমি মাত্র ২০০০ টাকা মুলধন দিয়ে JAIFA Fashion House নামে একটি উদ্যোগ শুরু করি এবং যার বর্তমান মুলধন প্রায় ৮ (আট) লক্ষ টাকায় দাড়িয়েছে। প্রতিনিয়ত একজন নারী হিসেবে পরিশ্রম করে যাচ্ছি।
কথা হয় আরও একজন সফল নারী উদ্যোক্তা নিশি ইয়াসমিন রুপার সাথে। তিনি জানান, মাত্র ৯০০ টাকা দিয়ে শুরু করেছিলাম নিজের উদ্যোক্তা জীবন। নানান চড়াই উৎরাই পেরিয়ে আজ নিজের স্বপ্ন কে বাস্তবে রুপ দিতে সক্ষম হয়েছি। আমার উদ্যোগের নাম "এক্সক্লুসিভ বিউটি পার্লার" যা জয়পুরহাট সদরের পুর্ববাজারে অবস্থিত। সকলেই আমার উদ্যোগের জন্য দোয়া করবেন।
অনুষ্ঠানের আয়োজক সাকিবুল ইসলাম কে সংগঠনের বিষয় জানতে চাইলে তিনি বলেন, আমরা উদ্যোক্তাদের উন্নয়ন ও অনুপ্রাণিত করা সহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করে থাকি। আমরা চাই, আমাদের নিজ জেলা জয়পুরহাট কে আমাদের কাজের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরতে।
এছাড়াও উদ্যোক্তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য নানান সৃজনশীল খেলাধুলার আয়োজন করা হয়। সর্বশেষ পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উক্ত সম্মেলন টি সমাপ্ত ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২