মোঃ ফরহাদ হোসেন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দিতে থানা পুলিশের অভিযানে সাত জন মাদক সেবনকারী ও এক জন গ্রেফতারী পরোয়ানাকৃত সহ আট জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ৭ মার্চ মঙ্গলবার রাতে সারিয়াকান্দি থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবনকারী মোঃ টুকু প্রামানিক (৩৬) পিতা-মৃত সাবজাল হোসেন, মোঃ আসাদুল ইসলাম (৩৪) পিতা-মৃত শরিফ প্রামানিক, মোঃ মানিক মিয়া (৪২) পিতা-মৃত জালাল উদ্দিন, মোঃ রুবেল প্রামানিক (২৮) পিতা-মৃত গোলাম প্রামানিক সকলের গ্রাম বাড়ইপাড়া, মোঃ রতন মিয়া (৩৫) পিতা-মৃত সোলেমান প্রামানিক গ্রাম কুঠিবাড়ী, মোঃ মোনা সরকার (২৭) পিতা-মৃত শামসুদ্দিন সরকার গ্রাম আন্দরবাড়ী, মোঃ রাজিউর রহমান ওরফে লিখন (৪৯) পিতা-মৃত খলিলুর রহমান, গ্রাম দীঘলকান্দি তরফদারপাড়া।
একই সাথে সারিয়াকান্দি থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানার আসামী মোঃ কামাল পাশা পিতা-মৃত আফজাল আকন্দ গ্রাম পারতিতপরল। সকল আসামী বগুড়া জেলা সারিয়াকান্দি উপজেলার বাসিন্দা। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ওসি (তদন্ত) আশরাফুল আলম। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্ত্তী জানান মাদক সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সকল আসামীদের কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২