মোঃ কবির হোসেন, জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে এক যুবকের ঝুলন্ত মরদহে উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ মার্চ) দুপুর ১২ টায় পৌর এলাকার কাগমারী পাড়া গ্রামের নিজ ঘর থেকে মনিরুল ইসলাম (২৫) নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মনিরুল ইসলাম কাগমারী গ্রামের সুরুজ জামাল ওরফে কল্লে মিয়ার ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, রোববার সকালে ঘরের দরজা না খুললে তার বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করেও মনিরুল ইসলাম সারা না দেওয়ায় দরজা ভেঙে ঘরে ঢুকে ধর্নার সাথে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে এলাকাবাসী। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে দুুপুরের দিকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসীর ধারণা মনিরুল ইসলাম তার বিবাহিত দুই বউ নিয়ে পারিবারিক অশান্তিতে ছিলেন। তাই আত্মহত্যা করতে পারে।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা পরে বলা যাবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২