
ঝালকাঠির রাজাপুরে "ভোটার হব নিয়ম মেনে, ভোট দিন যোগ্যজনে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ম জাতীয় ভোটার দিবস ২০২৩ পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় রাজাপুর উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এই আয়োজন করে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ. দা.) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ দীনেশ চন্দ্র মজুমদার, মুক্তিযোদ্ধা শাহ আলম নান্নু, শিক্ষক জাকির হোসেন প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাচন অফিসার আবু ইউসুফ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২