Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ধুনটে বড় চাপড়া ঐতিহ্যবাহী মাছের মেলায় এমপি- ডরথী রহমান

বগুড়ার ধুনটে ঐতিহ্যবাহী বড় চাপড়া গ্রামের প্রতিবছরের মতো এবারও ঐতিহাসিক মাছ মেলা অনুষ্ঠিত হয়েছে বুধবার (০১ মার্চ) বিকাল ৫ টার দিকে মেলার অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিরোজপুর ৩১৯ আসনের মাননীয় সংসদ সদস্য মোছাঃ ডরথী রহমান।                                            এসময় উপস্থিত ছিলেন চিকাশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল কাদের শিপন,শাজাহানপুর  উপজেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক মৌসুমী আক্তার, ধুনট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন টিক্কা সাধারণ সম্পাদক সাংবাদিক এম,এ রাশেদ,  আওয়ামী লীগ নেতা এস,এম আলমগীর  হোসেন হেলাল, আবুল কালাম, গোলাম মোস্তাফা, দেলোয়ার হোসেন, আবুল কালাম মন্ডল,রফিকুল ইসলাম, রঞ্জু মিয়া, মেহের আলী,  মোঃ আব্দুল হান্নান মাষ্টার।
                                            প্রতিবছর মেলাটি প্রায় ১০ বছর ধরে চলে আসছে। একদিনের জন্য বসলেও মেলা চলবে শুক্রবার সকাল পর্যন্ত।

বুধবার (০১ মার্চ ) সকাল থেকেই মাছ মেলায় হাজার হাজার মানুষের ঢল নামে।                      শুধু ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের বড় চাপড়া, ঝিনাই, চিকাশী, জোরশিমুল হোটের পাড়া , সুলতাহাটা, সোনারগাঁ, ছোট চাপড়া, কালের পাড়া ইউনিয়নের আড়কাটিয়া, নিক্তিপ্তা, কাদাই, সরুগ্রাম, নিমগাছি ইউনিয়নে মাজবাড়ী, ধামাচামা শিয়ালী, নান্দিয়ার পাড়া, জয়শিং থেকেও প্রচুর লোক আসেন মেলায়। মেলায় বোয়াল, বাগাই, বড় আকৃতির আইড়, চিতল, গজার, রুই, কাতলসহ নানা প্রজাতির আকর্ষণীয় মাছ নিয়ে আসেন বিক্রেতার। এছাড়াও পুটি, চিংড়ি, কৈ, চাপিলা, চান্দা মাছ উঠে ব্যাপক হারে।                                         মেলার প্রধান আকর্ষণ মাছ, মিষ্টি ও কাঠের ফার্নিচার, গ্রামগুলোর মানুষ এ মেলাটিকে তাদের  ঐতিহ্য বাহি মেলা বলে মনে করেন।

মেলায় সরেজমিনে ঘুরে দেখা যায়, কয়েকশ’ বিক্রেতা অংশ নিয়েছেন পইল মাছের মেলায়। বড় বড় মাছের সঙ্গে অনেকে দেশীয় নানা প্রজাতির ছোট মাছও নিয়ে এসেছেন। বেচাকেনাও চলে ব্যাপক। প্রত্যেকটি দোকানের সামনে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। মানুষজন মাছের দাম হাকাচ্ছেন, কিনছেন, আবার কেউ কেউ সেলফি তুলতেও ব্যস্ত বলে জানা যায়। শুধু সেলফি তুলেই শেষ নয়। মাছ মেলার ছবি দিয়ে কেউ কেউ আবার ঝড় তুলছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও।

ধুনট উপজেলার বড় চাপড়া মেলায় মাছের দোকানে গিয়ে দেখা যায় প্রচুর ভিড়।             মেলায় সব চেয়ে বড় বাঘার মাছটি তোলেন তিনি। ৩০ কেজি ওজনের বাঘাই মাছটির দাম চাওয়া হয় ৫০ হাজার টাকা। সবার দৃষ্টি ছিল এই মাছটির প্রতি।

মাছ বিক্রেতা শ্রীঃ লিটন জানান, বিভিন্ন নদী ও হাওর থেকে মাছ আসে এখানে। এ মেলাকে লক্ষ্য করে চলে মাছ ধরারও উৎসব। তিনি বলেন, ‘আমি প্রতিবছরই এ মেলায় মাছ নিয়ে আসি। বাজারের তুলনায় মেলায় মাছের দাম বেশি হলেও সবাই আনন্দের সঙ্গে মাছ কেনেন।’

মেলায় ঘুরতে আসা  রাকিবুল ইসলাম জানান, ‘এখানে শুধু মাছ কেনাটাই বড় কথা নয়। বাপ-দাদার মুখে বড় বড় মাছের গল্প শোনা ছাড়া দেখা হয়নি। এখানে এসে বড় বড় মাছগুলো দেখে চোখ জুড়িয়ে নিলাম। মাঝে মধ্যে তাদের গল্পগুলো অবিশ্বাস্য মনে হত। কিন্তু এখানে এসে সেই ভুলও ভেঙে গেল।’

মেলার ঐতিহ্য সম্পর্কে চিকাশী ইউনিয়ন পরিষদের সদস্য নুর আলম জানান, বড় চাপড়া  গ্রামে প্রতিবছর এ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এই মেলাকে ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিবছরের মতো এ বছরও মেলা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন ।

editor

Recent Posts

কক্সবাজারে ৬ শতাধিক হোটেল-মোটেলের মধ্যে অনুমোদন আছে মাত্র ৫০টির

কক্সবাজারে ৬ শতাধিক হোটেল-মোটেল ও রিসোর্টের মধ্যে মাত্র ৫০টির বৈধ অনুমোদন রয়েছে। প্রশাসনিক তদারকির অভাবে…

2 minutes ago

আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাবর আজম

শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ৪৫ রানের ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ১৬ হাজার রানের…

43 minutes ago

ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: প্রেস কর্মকর্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে…

1 hour ago

আবাসন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে ইউরোপজুড়ে তীব্র ক্ষোভ, ছড়াচ্ছে বিক্ষোভ

আবাসনসংকট ও জীবনযাত্রার আকাশচুম্বী ব্যয়ের প্রতিবাদে স্পেন ও ফ্রান্সের পর এবার ইতালি ও পর্তুগালেও বিক্ষোভ…

1 hour ago

দুর্গাপূজা নিয়ে জামায়াত-শিবির-এনসিপি চক্রান্ত করছে: ছাত্রদল সাধারণ সম্পাদক

দুর্গাপূজাকে কেন্দ্র করে জামায়াত, শিবির ও এনসিপি নানা ধরনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী…

2 hours ago

ট্রাম্পের আহ্বানের মধ্যেও রাশিয়ায় ইউক্রেনের বড় ড্রোন হামলা, নিহত ১

জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের মধ্যেই রাশিয়ায় বড় ধরনের ড্রোন হামলা…

2 hours ago

This website uses cookies.