প্রবাসের মাটিতে বাংলার সংস্কৃতিকে তুলে ধরতে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মাঝে বাংলা কৃষ্টি কালচার যেন লালন করতে পারে এই উদ্দেশ্যে ঢাকা বিরানি হাউজের হলরুমে পিঠা উৎসবের আয়োজন করেছে ভেনিসে বসবাসকারী শরীয়তপুর প্রবাসীগন।

উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরুতেই বাংলার দেশীয় খাবারের স্বাদ নিতে অনুষ্ঠানে আসা শতশত প্রবাসীদের আমন্ত্রন জানানো হয়। এসময় দেশীয় স্বাদে বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শন করা হয়। এক এক ফ্যামিলি এক এক ধরনের পিঠা বানিয়ে অনুষ্ঠানে নিয়ে আসে। যার মধ্যে ছিল পাটি শাপলা, বাপা পিঠা, আন্দেস পিঠা, চিতল পিঠা, ফুল পিঠা, নকশী পিঠা, মেরা পিঠা, জাল পিঠা, পুলি পিঠা, নারিকেল পিঠা, দই পিঠা, মালাই পিঠা সহ আরো বিভিন্ন রকমের পিঠার সমহার। এছাড়ো বাচ্চাদের জন্য ছিল বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা মহিলাদের জন্য ছিল কুইজ প্রতিযোগিতা।

অনুষ্ঠানে আসা অতিথিরা বলেন প্রবাসের মাটিতে এই ধরনের অনুষ্ঠান প্রবাসীদের মনকে সতেজ করে, এসময় অনেকেই খুজে পায় চিরচেনা সেই ছোট্ট বেলার হারিয়ে যাওয়া পিঠা। এছাড়াও এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি মিলন মেলার পরিণত হয় যার ফলে এক অপরের সাথে দেখা হওয়ার সুযোগ সৃষ্টি হয়। তাছাড়া বাচ্চাদেরও একটি বিনোদনের ব্যবস্থা তৈরি হয়। সর্বোপরি শতশত প্রবাসীদের স্বতস্ফুর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রবাসীদের মিলন মেলায় পরিনত হয়। এই সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান অনুষ্ঠানে আসা কমিউনিটির নেতৃবৃন্দ। পরে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচে গানে মেতেছিল সবাই।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২