মোঃ পলাশ সালমান,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
২৯ জুন সোমবার সকালে কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন:- সরাইল উপজেলার বৈশ্বামুড়া এলাকার মৃত আরব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) এবং ফরহাদ মিয়ার ছেলে আরমান মিয়া (১৭) এ ঘটনায় ট্রাকচালক ও তার সহযোগীও গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৯ জুন সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ১টি ব্রিকস ফিল্ড থেকে ইটবোঝাই করে ট্রাকটি ৪ গাছের দিকে যাচ্ছিল, পথে মান্দারপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
এতে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়, ট্রাকের ওপর থাকা ২ শ্রমিক নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকচালক ও তার সহযোগীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন, পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে, এ ঘটনায় থানায় ১টি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২