ফখরুল আলম সাজু
ফেনী জেলা পরশুরাম উপজেলায় ১২ কাটন ভারতীয় মাদক সহ পরশুরাম ক্লিনিকের অ্যাম্বুলেন্স জব্দ এসময় চালক সহ ২ জন মাদক কারবারীকে আটক করেছে পরশুরাম থানা পুলিশ।
প্রত্যেক্ষদর্শীদের দেওয়া তথ্য মতে ১২ কাটুন ভারতীয় মাদকদ্রব্য অ্যাম্বুলেন্সের ভিতরে করে ফেনী নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পরশুরাম থানার পুলিশ ফেনী-পরশুরাম সড়কের শ্রী-ভাঙ্গা ব্রীজের উপর থেকে এম্বুলেন্সটি আটক করে, পুলিশ অ্যাম্বুলেন্সটি তল্লাশী করে অ্যাম্বুলেন্সের ভিতর থেকে ১১৭ বোতল ভারতীয় মত উদ্ধার করে।
বর্তমানে ২ জন থানায় হেফাজতে রয়েছে, তাদের ছাড়িয়ে নিতে তদবির চালাচ্ছে ১টি সিন্ডিকেট।
পরশুরাম থেকে দীর্ঘদিন ধরে মাইক্রো, হাইস,প্রাইভেট কার, এম্বুলেন্স ও সিএনজিতে করে মাদক ব্যবসা চালিয়ে আসছে ১টি শক্তিশালী মাদক চোরাকারবারি।
পুলিশ সূত্রে জানা যায়, ২০ জুন শনিবার সকাল ৭:২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাহিদ উদ্দিন ও এএসআই রঞ্জিত বৈরাগীর নেতৃত্বে চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া সাকিনস্থ আলাউদ্দিন আহাম্মদ চৌধুরী নাছিম কলেজের সামনে পাকারাস্তার উপর অভিযান চালানো হয়।
এ সময় ঢাকা মেট্রো-চ-১৯৮১ নম্বরের "পরশুরাম ক্লিনিক" লেখা ১টি অ্যাম্বুলেন্স তল্লাশি করে ১৭০ বোতল হুইস্কি ও ভারতীয় মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:- পশ্চিম সাহেব নগরের জসিম উদ্দিন (৫১), পিতা: মৃত আলী আশরাফ এবং দক্ষিণ কোলাপাড়ার মিনহাজুর রহমান প্রকাশ অমি (২১), পিতা: মিজানুর রহমান।
এ ঘটনায় পরশুরাম মডেল থানায় মামলা নং-৩ দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ২৪(১)/৩৬(১)/৪১ ধারায় মামলাটি রুজু করেছেন।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবার গাড়ি ব্যবহার করে মাদক পাচারকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২