প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৬, ৫:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২৬, ১২:০০ এ.এম
রাজশাহীতে বিদ্যুতের খুঁটিতে উঠে চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত-১

ফখরুল আলম সাজু
রাজশাহী জেলা বাঘা উপজেলার আড়ানী এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে বিদ্যুতের তার বা ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ ব্যক্তির মৃত্যু হয়েছে।
১৯ জুন শুক্রবার রাতের কোনো ১ সময় বাঘা উপজেলার হামিদকুড়া বিলের মাঠ এলাকায় এ ঘটনা ঘটে,. নিহত ব্যক্তি মামুন সরদার (৪৩), তিনি আড়ানী গোচর গ্রামের মৃত ভাদু কশাইয়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে বৈদ্যুতিক খুঁটিতে উঠে তার অথবা ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ চুরির চেষ্টা করেন মামুন সরদার, এ সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সকালে স্থানীয় কৃষক ও পথচারীরা মাঠে মরদেহ দেখতে পেয়ে বিষয়টি বাঘা থানা পুলিশকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি বৈদ্যুতিক খুঁটি থেকে উদ্ধার করে নিচে নামায় এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
স্থানীয়দের দাবি, নিহত মামুন সরদার দীর্ঘদিন ধরে এলাকায় চুরির ও বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত হিসেবে পরিচিত ছিলেন, স্থানীয়রা তাকে ১ জন চিহ্নিত চোর হিসেবেই জানতেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছিলাম, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেকে পাঠানোর প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২