খোকসা প্রতিনিধি:
কুষ্টিয়ার খোকসা উপজেলার পৌর এলাকার কমলাপুর গ্রামের নবম শ্রেণির এক স্কুল পড়ুয়া ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মহত্যার শিকার খোকসা পৌর এলাকার কমলাপুর গ্রামের মো: জিল্লুর রহমানের মোছাঃ তানিয়া জোয়াদ্দার জেরিন (১৪) এবং সে খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। পরিবারের সদস্যদের ভাষ্যমতে, অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের কারণে গত ১৫ জুন সোমবার সকালে তার মা মোছাঃ রাজিয়া খাতুন তাকে বকাঝকা করেন। এরপর দুপুরের দিকে তানিয়া নিজ শয়নকক্ষের দরজা বন্ধ করে একা অবস্থান করে। আনুমানিক বেলা ৩টার দিকে তার দাদি পিয়ারা খাতুন ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন এসে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখতে পান, ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে তানিয়া ঝুলন্ত অবস্থায় রয়েছে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করেছে। খোকসা থানার ওসি(তদন্ত) মোশাররফ হোসেন আত্মহত্যার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটি মর্মান্তিক।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২