ফখরুল আলম সাজু
রাজধানী ঢাকার পৃথক পৃথক ঘটনায় গত ৩ দিনে ট্রেনের ধাক্কায় ৩ নারী সহ ৪ জন মারা গিয়েছেন।
গত বুধবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত তাঁরা দুর্ঘটনার শিকার হয়, নিহত ব্যক্তিদের মধ্যে ৩ জনই নারী, যাঁদের পরিচয় পাওয়া যায়নি।
রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির উপপরিদর্শক "এসআই" মোহাম্মদ আবদুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, গত বুধবার রাতে কাওলা রেলক্রসিং ও বিমানবন্দর ফাঁড়ির মধ্যবর্তী এলাকা থেকে আসলামুল (২৫) নামের ১ যুবকের মরদেহ উদ্ধার করা হয়, তাঁর বাড়ি পিরোজপুর জেলা সদর উপজেলায়।
একই রাতে ওই এলাকার অদূরে অজ্ঞাত পরিচয় ১ নারীর মরদেহ উদ্ধার করা হয়, তাঁর বয়স ৩০ বছরের বেশি হতে পারে, পরদিন বৃহস্পতিবার সকালে একই রেলপথে ট্রেনের ধাক্কায় আরেক অজ্ঞাত নারী নিহত হয়, তাঁর বয়স ৫০ বছরের বেশি হতে পারে।
শুক্রবার ভোরে এরপর উত্তরা কোটবাড়ি এলাকায় রেললাইনের পাশ থেকে ১ বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়, তাঁর বয়স ৭০ বছর, মরদেহ গুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এসআই আবদুর রাজ্জাক বলেন, ৪ জনই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়, তাঁদের আঙুলের ছাপ মিলিয়ে আসলামুলের পরিচয় জানতে পেরেছেন পুলিশ, বাকি ৩ জনের পরিচয় জানার চেষ্টা চলছে।
আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজের মর্গে শুক্রবার ৪ মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২