মোঃ মনির মন্ডল
ক্রাইম রিপোর্টার রাজবাড়ী:
রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের সান্দিয়ারা গ্রামবাসীর উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা, মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৫টায় রাজবাড়ী–বালিয়াকান্দি সড়কের হড়াই ব্রিজ এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা মাদকবিরোধী সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভা শেষে হড়াই ব্রিজ থেকে সান্দিয়ারা গ্রামের অভিমুখে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিতে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
মো. কাওছার মিয়ার তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, মাদক সমাজ ও পরিবারের জন্য ভয়াবহ অভিশাপ। বর্তমানে দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলেও মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে, যা যুবসমাজকে বিপথগামী করার পাশাপাশি অসংখ্য পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।
বক্তারা মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ ভূমিকা পালনের আহ্বান জানান।
গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…
এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…
রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…
This website uses cookies.