
ফখরুল আলম সাজু
ফেনী জেলার প্রবীণ সিনিয়র সাংবাদিক, এনটিভি ও দৈনিক জনকণ্ঠের সাবেক ফেনী জেলা প্রতিনিধি ওসমান হারুন মাহমুদ দুলাল আর নেই "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"।
৯ জুন মঙ্গলবার ভোরে সাড়ে ৪টায় ফেনী ডায়াবেটিক হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ব্যাধি ক্যানসার আক্রান্ত ছিলেন, ৯ জুন ভোর সাড়ে ৪টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে ফেনী ডায়াবেটিক হাসপাতালে নেওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ বাদ জোহর ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গিয়েছেন।
ওসমান হারুন মাহমুদ দুলাল দীর্ঘ ৩ দশকের বেশি সময় ধরে ফেনীর জনপদে সাংবাদিকতা করেছেন, তার মৃত্যুতে ফেনী জেলার সাংবাদিক, রাজনৈতিক অঙ্গন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক বার্তা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২