Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি

নোয়াখালী জেলা বিশেষ প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের গু’লিতে ফারুক হোসেন নামে ২৭ বছর বয়সী এক যুবক আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি সিএনজি অটোরিকশায় করে আসা ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত ফারুককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তার তলপেট ও হাঁটুতে গু’লি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রাজীব আহমেদ চৌধুরী জানিয়েছেন, আহতের অবস্থা বর্তমানে স্থিতিশীল।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মো.শামসুজ্জামান বলেন, সন্ত্রাসীরা ওই যুবককে আকস্মিক গু’লি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এটা লোকাল গ্যানের গু’লি। ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের সনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

saju

Recent Posts

আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড ভাঙবেন সূর্যবংশী: ভিভিএস লক্ষ্মণ

ভারতের অন্তর্বর্তীকালীন কোচ ভিভিএস লক্ষ্মণ মনে করেন, ফিটনেস ধরে রাখতে পারলে আন্তর্জাতিক ক্রিকেটের সব রেকর্ড…

16 minutes ago

সিরাজগঞ্জে মহাসড়ক পার হওয়ার সময় মানসিক রোগীর মৃত্যু

বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় ফুলবর রহমান (৫০) নামের এক মানসিক রোগী…

17 minutes ago

গ্যাসের অপেক্ষায় দীর্ঘ সময়, পাম্পে চরম ভোগান্তিতে চালকরা

রাজধানীর গ্যাস স্টেশনগুলোতে তীব্র সংকটের কারণে চালকরা দিনের বড় অংশ লাইনে কাটাচ্ছেন। ঘণ্টার পর ঘণ্টা…

33 minutes ago

সুবর্ণগ্রাম রিসোর্টে সুপার ষ্টার গ্রুপের বার্ষিক বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

ঢাকার সুবর্ণগ্রাম রিসোর্টে সুপার ষ্টার গ্রুপের (এসএসজি) বার্ষিক বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিষ্ঠানের প্রধান…

34 minutes ago

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নীরবতা ভাঙলেন কিলিয়ান এমবাপ্পে

বিশ্বকাপ থেকে ফ্রান্সের বিদায়ের পর নীরবতা ভেঙে ফরাসি ভক্তদের ধন্যবাদ জানালেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। টুর্নামেন্টের…

1 hour ago

চুকনগরে অবৈধ মার্কেট নির্মাণে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

খুলনার চুকনগরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ শাসনামলে জেলা পরিষদের জায়গায় অবৈধভাবে দুটি মার্কেট নির্মাণ করে কোটি…

1 hour ago

This website uses cookies.