স্টাফ রিপোর্টার
রংপুর:
রংপুরের মিঠাপুকুরের আজ (১ জুন) সোমবার সকালে মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নের বালারহাট এলাকায় রেকটিফায়েড স্পিরিট পানে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও ২ জন রয়েছেন।
মৃতরা ব্যক্তিরা হলেন, সরকারি গুচ্ছ গ্রামের বাসিন্দা আব্দুল সাত্তার (৬৫) ও সংগ্রামপুর গ্রামের হুজুর আলী (৫৫)।
বালারহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য সুজা মিয়া দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার (৩১ মে) রাতের কোনো এক সময় তারা রেকটিফায়েড স্পিরিট পান করে নিজ নিজ বাড়িতে চলে যান। আজ সকালে বাড়িতে আব্দুস সাত্তার এবং অপরজন হুজুর আলী হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় সাজু (৫০) নামে একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এরশাদ আলী (৩০) নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ জানান, মদপানে তাদের মৃত্যু হয়েছে কি না জানি না। পরিবারের লোকজন বলছে, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। হাসপাতালের কাগজ আছে এবং বিষয়টি অধিকর তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২