Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

নোয়াখালীতে শেখ হাসিনা কে গালির প্রতিক্রিয়ায় এনসিপি নেতাকে জনতার গণধোলাই

ফখরুল আলম সাজু

নোয়াখালীতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কে কটুক্তি ও বিদ্রূপ করে গালাগালি করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দাদপুর ইউনিয়ন নেতা ও বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী ও সাউথইস্ট ইউনিভার্সিটির লেকচারার রায়হান আমিন রানাকে জনতার গণধোলাই জেরে আওয়ামী লীগ নেতার মোটর সাইকেলে ভাংচুরের ঘটনা ঘটেছে।

৩০ মে শনিবার সন্ধ্যায় নোয়াখালী সদর উপজেলার ২নং দাদপুর ইউনিয়নের কাশিপুর বাজারের ১টি চা দোকানে এ হামলা ও গণধোলায়ের ঘটনা ঘটেছে।

১টি ভিডিওতে দেখা যাচ্ছে, ৩০ মে শনিবার সন্ধ্যায় কাশিপুর বাজারের ১টি চা দোকানে অসংখ্য লোকজন চা খাচ্ছে, এসময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কে উদ্দেশ্য করে প্রকাশ্যে কটুক্তি ও বিদ্রূপ করে গালাগালি করতে থাকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দাদপুর ইউনিয়ন নেতা বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী ও সাউথইস্ট ইউনিভার্সিটির লেকচারার রায়হান আমিন রানা, ঘটনাস্থলে উপস্থিত জেলা তৃণমূল আওয়ামী লীগ মূল্যয়ন কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর শেখ ক্ষিপ্ত হয়ে জনতারা সহ প্রতিবাদ জানালে উভয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে, তাৎক্ষণিক স্থানীয় বাসিন্দারা ও শেখ হাসিনা ভক্তরা ক্ষিপ্ত হয়ে এনসিপি নেতা রায়হান আমিন রানার উপর ঝাপিয়ে পড়ে ও তাকে বেধড়ক মারধর চালিয়েছে।

খবর পেয়ে জামাত শিবির ও এনসিপির লোকজন ঘটনাস্থলে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের লক্ষ করে গুলি করতে থাকে এবং ঘটনাস্থলে নোয়াখালী জেলা তৃণমূল আওয়ামী লীগ মূল্যয়ন কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর শেখের মোটর সাইকেলে ব্যাপক ভাঙচুর চালিয়, এসময় দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ঘরে ব্যাপক হামলা ও ভাংচুর চালিয়েছে স্থানীয় জামাত শিবির ও এনসিপির কর্মী সমর্থকেরা।

হামলার শিকার এনসিপি নেতা রায়হান আমিন রানা কে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

editor

Recent Posts

পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করল ইসি

আগামী বছরের ২১শে জানুয়ারি শুরু হয়ে ২৭শে মে’র মধ্যে দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন…

13 minutes ago

বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের সঙ্গে থাকছে চ্যাম্পিয়নস লিগের জমজমাট লড়াই

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টের পঞ্চম দিনের পাশাপাশি আজ রাতে থাকছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ…

43 minutes ago

ঢাকা-দিল্লি বাণিজ্য আলোচনা: অমীমাংসিত রয়ে গেল পুরনো সব বাধা

দীর্ঘ বিরতির পর নয়াদিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ ও ভারতের বাণিজ্যবিষয়ক যৌথ কর্মদলের বৈঠক কোনো উল্লেখযোগ্য অগ্রগতি…

50 minutes ago

শরীয়তপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৫ জেলে আটক

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে ১৫ জেলেকে আটক করা…

1 hour ago

অভিনেত্রী নাসিমা খান আর নেই: ‘বড় বোনকে হারালাম’ সুচন্দা

বাংলা ও উর্দু চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই। তাঁর মৃত্যুতে গভীর শোক…

1 hour ago

সৌদিতে মৃত হানিফের মরদেহ ফেরাতে মায়ের আকুতি: ‘মোর মানিকেরে কোলে দাও’

‘মোর মানিকেরে আইনে দেও মোর কোলে।’ সৌদি আরবে একমাত্র ছেলের মৃত্যুর খবর পেয়ে বুকফাটা কান্নায়…

2 hours ago

This website uses cookies.