স্টাফ রিপোর্টার
রংপুর:
আজ (৩১ মে) রবিবার সকালে রংপুরের পীরগাছা উপজেলার দুধিয়াবাড়ি এলাকায় রেললাইনের পাশ থেকে আতিক হোসাইন (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আতিক রংপুরের পীরগাছাউপজেলার কিসামত পারুল এলাকার আলতাব হোসেনের ছেলে।
এসময় তার পকেটে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী। আমার জন্য দোয়া করবেন।
নিহত আতিক ওই উপজেলার কিসামত পারুল এলাকার আলতাব হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী বগুড়া কমিউটার ট্রেনটি ঘটনাস্থল অতিক্রমকালে ওই যুবক ট্রেনের নিচে মাথা পেতে দেন। পরে স্থানীয় লোকজন মাথা কাটা অবস্থায় ওই যুবকের মরদেহ দেখতে পায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে যুবকের পরিচয় পাওয়া যায়। তবে ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।
তার হাতে মেহেদিতে লেখা ‘হোসাইন’। প্যান্টের পেছনের পকেটে থাকা চিরকুটে লেখা ‘আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী। আমার জন্য দোয়া করবেন।’
পীরগাছা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার ইউছুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশকে অবগত করা হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২