Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

নওগাঁ জেলা কৃষি সমৃদ্ধিতে সেরা

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ), প্রতিনিধি:

আদিকালের চিরহরিৎ অরণ্যে ভরা নওগাঁ জেলা বর্তমানে কৃষি প্রধান জেলা। এই নওগাঁ জেলার আয়তন ৩,৪৩৫,৬৭ কিলো মিটার, লোক সংখ্যা প্রায় ২৫ লক্ষ যার অধিকাংশই কৃষক। এর প্রায় ৮০% আবাদি জমি, বাঁকী অঞ্চলের ২০% জমি যা মৎস চাষে উপযোগী। এই অঞ্চলের মাটি খুবই উর্বর যা দোঁ’আশ নামে পরিচিত। একসময় (পাল ও সুলতানি আমলে) কার্পাশ তুলার চাষ হতো। এই তুলার তৈরী গঙ্গাজলী নামে এক প্রকার শাড়ি দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হতো। উইরোপের বাজারে এর চাহিদা ছিল ব্যাপক। এই জেলার উৎপাদিত ফসলের মধ্যে ধানই প্রধান। এছাড়াও পাট, গম, সরিষা, আখ, ভুট্রা, আলু, বেগুন, রশুন, পেয়াজ উৎপাদন হয়। বর্তমানে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সর্বাধিক সু’স্বাদু ফল ফলের রাজা আম। সম্প্রতি চাষিরা আবাদে ঝুঁকলেও গড় ধান উৎপাদন হিসাবে এখন বাংদেশের প্রধান জেলা নওগাঁ।
২০০৯/২০১০ বর্ষে এই জেলায় মোট ধান উৎপাদন ছিলো ১৩,৫৮,৪৩২ মেট্রিকটন। উক্ত ধানের সাথে আরোও ৮,২৬,৮৩৫ মেট্রিকটন ধান উদ্বৃত্ত। একারনে বর্তমানে বাংলাদেশের শীর্ষ ধান উৎপাদনের জেলা নওগাঁ। এছাড়াও বাংলাদেশের সর্বাধিক ধান প্রক্রিয়াজাতকরণ মিল (চাতাল/বয়লার) রয়েছে নওগাঁ জেলায়। হাপুনিয়া, চকগরি, নওহাটা, মহাদেবপুর ও পত্নীতলায় বিপুল পরিমাণের এসকল চাউল কল দেখা যায়। বর্তৃানে এসি আই কোম্পানি মহাদেবপুরে উন্নত মানের চাল প্রক্রিয়াজাতকরণ শুরু করেছে এবং নওগাঁর উন্নত মানের চাল এখন বিদেশে রপ্তানি হচ্ছে। ধানের জেলা নওগাঁ বাংলাদেশের খাদ্য ভান্ডার নওগাঁ বাসীর গর্ব।

selim

Recent Posts

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

আবহাওয়া অধিদপ্তরের সবশেষ সতর্কবার্তায় ঝাড়খন্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে…

10 minutes ago

বায়ুদূষণের শীর্ষে জার্কাতা, তালিকায় ২২তম অবস্থানে ঢাকা

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জার্কাতা। বায়ুমান সূচকে ২২তম অবস্থানে থাকা ঢাকার বাতাস…

26 minutes ago

নতুন অবকাঠামোর চেয়ে বিদ্যমান ক্রীড়া স্থাপনা পূর্ণাঙ্গ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সারা দেশে নতুন করে বাড়তি অবকাঠামো নির্মাণ না করে বিদ্যমান ক্রীড়া স্থাপনাগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ…

43 minutes ago

ভারত-ইতালি সম্পর্ক ‘গভীর ও শক্তিশালী’, জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কটাক্ষের পর ভারত-ইতালি সম্পর্ককে ‘গভীর ও…

46 minutes ago

হরমুজ প্রণালি দখল করা যায় না, ট্রাম্পকে ইরানের কড়া হুঁশিয়ারি

হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান। দেশটির…

50 minutes ago

২২৮ রানের লিড নিয়ে ডারউইন টেস্টে থামল বাংলাদেশ

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২৮ রানের লিড নিয়ে শেষ হয়েছে বাংলাদেশের প্রথম ইনিংস। মেহেদী হাসান…

54 minutes ago

This website uses cookies.