Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ঢাকা গেন্ডারিয়াতে রহস্য জনক যুবকের মৃত্যু

ফখরুল আলম সাজু

রাজধানী ঢাকা গেন্ডারিয়া এলাকায় সিয়াম মিয়া (২০) নামে ১ যুবক এর রহস্য জনক মৃত্যু হয়েছে।

১৯ মে মঙ্গলবার ভোরের দিকে গেন্ডারিয়ার লোহারপুল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সিয়াম লোহারপুল এলাকার মৃত মন্টু মিয়ার ছেলে, সিয়াম ১টি ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানিতে কর্মরত ছিলেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায় যে, ১৯ মে মঙ্গলবার ভোরে সিয়ামের বড় ভাই ইমরান মিয়া বাইরে নাস্তা করতে যাই, নাস্তা শেষে বাসায় ফিরে দেখে ঘরের দরজার সামনে সিয়ামকে অচেতন অবস্থায় পড়ে থাকতে, এ অবস্থা দেখে পরিবারের সকল সদস্যরা তাকে অনেক ডাকাডাকি করলেও তার কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি, ১ পর্যায়ে পরিবারের সদস্যরা সিয়ামের কপালে ও হাতে আঘাতের চিহ্ন দেখতে পায়।

সিয়ামকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সকাল পৌনে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে সিয়ামকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনার বিষয়ে নিহত সিয়াম এর বড় ভাই ইমরান মিয়া বলেন, আমি সকালে নাস্তা করতে বাইরে গিয়েছিলাম, এসে দেখি সিয়াম দরজার সামনে পড়ে আছে, আসলে ঘরের ভিতর বা বাইরে কী ঘটেছিল, তা আমরা কেউ জানি না, পুরো বিষয়টি গেন্ডারিয়া থানা পুলিশকে জানানো হয়েছে।

গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলী জানান, হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে, নিহতের সিয়াম এর কপালে এবং হাতে স্পষ্ট আঘাতের চিহ্ন রয়েছে, পরিবারের পক্ষ থেকেও এখন পর্যন্ত মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ বা কারও বিরুদ্ধে অভিযোগ জানানো হয়নি, এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সিয়ামের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

editor

Recent Posts

মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনার পরবর্তী দুই প্রতিপক্ষ কারা

লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের পরবর্তী দুই প্রতিপক্ষ নির্ধারণের কাজ শুরু করেছেন কোচ…

15 seconds ago

সাতক্ষীরায় ফেসবুক লাইভ করে যুবককে পিটিয়ে হত্যা

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে ফেসবুক লাইভ করে লোক জড়ো…

42 minutes ago

গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের হামলা, আহত ২

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে একদল মাদক কারবারি। ইয়াবাসহ আটক…

58 minutes ago

নোবিপ্রবির পুরো ক্যাম্পাস সৌরবিদ্যুৎ চালুর পরিকল্পনা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এবং বিদ্যুৎ খাতের ব্যয় সাশ্রয়…

1 hour ago

প্রতি তিন মাস পর বৃক্ষরোপণ কর্মসূচির তথ্য নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রোপিত চারাগাছ বাঁচিয়ে রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন…

1 hour ago

মোহাম্মদপুরে দুই গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধ একজন

রাজধানীর মোহাম্মদপুরে স্থানীয় সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের গোলাগুলির ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার…

1 hour ago

This website uses cookies.