এইচ. এম. হাফিজুর রহমান নোয়াখালী জেলা বিশেষ প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়ার মেঘনা নদীর ভাঙন পরিদর্শন করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
রোববার দুপুরে কাটাখালি ঘাট এলাকায় ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের দুর্দশার বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখছেন এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছেন।
তিনি আরও বলেন, বৃহত্তর নোয়াখালীর মানুষ দীর্ঘদিন ধরে নদীভাঙন, প্লাবন ও বন্যার সঙ্গে যুদ্ধ করে বসবাস করছে। মেঘনা নদীর ভাঙন রোধে আগামী অর্থবছরেই স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
পরিদর্শনকালে ভাঙনের ভয়াবহ চিত্র প্রত্যক্ষ করে মন্ত্রী বলেন, চোখের সামনেই মানুষের বসতভিটা, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে যাচ্ছে। জনগণের পাশে থাকা এবং তাদের জানমাল রক্ষা করা আমাদের প্রধান দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই আমরা এলাকাটি পরিদর্শনে এসেছি।বর্ষা মৌসুম ও অতিপ্লাবনের হাত থেকে স্থানীয়দের রক্ষায় তাৎক্ষণিক পদক্ষেপের কথা জানিয়ে মন্ত্রী বলেন, "সামনে বর্ষা মৌসুম থাকায় ভাঙন প্রতিরোধে আমরা ইতিমধ্যে ‘ইমার্জেন্সি ওয়ার্ক’ (জরুরি কাজ) হাতে নিয়েছি।
এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২