Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

নড়াইলে ইমামকে জনতার গনপিটুনি দিয়ে পুলিশে হাতে তুলে দিলো

ফখরুল আলম সাজু

নড়াইল জেলা সদরে শিশুকে যৌন হয়রানির অভিযোগে আমিনুল ইসলাম (৫৭) নামে ১ ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা, গ্রেফতার হওয়া ইমাম নড়াইল সদর উপজেলার রুখালী গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে, তিনি পশ্চিম পাড়া বায়তুস সালাম জামে মসজিদের ইমাম।

৯ মে শনিবার তাকে আদালতে প্রেরন করা হয়েছে।

আগে ৮ মে শুক্রবার দুপুরে স্থানীয় জনতা তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে তুলে দেয়, উপজেলার চাকই বাজার এলাকা থেকে তাকে থানায় নিয়ে আসে পুলিশ।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, নড়াইল সদর উপজেলার চাকই পশ্চিম পাড়া বায়তুস সালাম জামে মসজিদে ইমামতি করেন আমিনুল ইসলাম।

নামাজ শেষে রাতে মসজিদে থাকেন তিনি, প্রতিদিন ভোর বেলায় ফজরের নামাজের পরে এলাকার ছেলে-মেয়েদের মসজিদের বারান্দায় মক্তবে আরবি পড়ায়, বাদির মেয়ে ও স্থানীয় আরো ২ মেয়ে প্রতিদিন সকালে মক্তবে আরবি পড়তে যায়।

গত ৫ মে বাদির শিশুকন্যকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ঘরের ভিতর ডেকে নিয়ে যায়, এসময় তার শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয়।

শিশুটি বাড়ি ফিরে এসে তার পরিবারের সদস্যদের জানান, পরিবারের সদস্যরা অন্য শিশুদের কাছে জানতে চাইলে তাদের সঙ্গেও এমন করা হয়েছে বলে জানান শিশুরা, পরে স্থানীয়রা ১ জোট হয়ে বিষয়টি আমিনুল ইসলামের কাছে জানতে গেলে সে দৌঁড়ে পালানোর চেষ্টা করে, তখন স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশ হাতে তুলে দেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, চাকই পশ্চিম পাড়া বায়তুস সালাম জামে মসজিদের ইমাম আমিনুল রাতে ওই মসজিদেই থাকতেন, সকালে তার কাছে শিশুরা মক্তবে আরবি পড়তে যায়, পড়ানো শেষে শিশুদের তিনি যৌন হয়রানি করেন বলে প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বীকার করেছেন, ১ শিশুর পিতার দায়ের করা মামলায় আমিনুলকে গ্রেফতার দেখানো হয়েছে।

৯ মে শনিবার আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে তোলা হয়।

saju

Recent Posts

এলএনজি টার্মিনালের সংকট কাটছে না, ভোগান্তিতে গ্রাহকরা

কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর থেকে দেশে গ্যাস সরবরাহ কমে গেছে। কারিগরি…

1 minute ago

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: লোগো উন্মোচন ও টেকনোর সঙ্গে নতুন যাত্রা

আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের লোগো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর…

5 minutes ago

ক্যাস্পিয়ান সাগরে ইউক্রেনের হামলা, কূটনীতিককে তলব করল ইরান

ক্যাস্পিয়ান সাগরে ইউক্রেনের হামলার তীব্র নিন্দা জানিয়ে দেশটির এক শীর্ষ কূটনীতিককে তলব করেছে ইরান। তেহরান…

14 minutes ago

রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক বৈঠক

তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর বিভাগের জেলা ও মহানগর পর্যায়ের…

18 minutes ago

জুলাই বিপ্লব দেশ থেকে দেশে ছড়িয়ে পড়ছে: নাহিদ ইসলাম

ভারতে ছাত্র-জনতার আন্দোলনের মুখে তাদের শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রসঙ্গ তুলে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ…

35 minutes ago

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় সংসদের সেপ্টেম্বর অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এর জন্য বিশেষ…

51 minutes ago

This website uses cookies.