Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

রূপগঞ্জে কৃষির আধুনিকায়নে ‘পার্টনার কংগ্রেস’ নিরাপদ খাদ্য ও রপ্তানিমুখী কৃষি গড়ার আহ্বান

মোঃ ইসমাইল হোসেন  স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আধুনিক, নিরাপদ ও লাভজনক কৃষি ব্যবস্থার প্রসারে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় জাঁকজমকপূর্ণ ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা কৃষি অফিসার আফরোজা সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু জাফর মোঃ আহসান শহীদ সরকার।
প্রধান অতিথির বক্তব্যে আবু জাফর মোঃ আহসান শহীদ সরকার বলেন, “উত্তম কৃষি চর্চা নিশ্চিত করা গেলে দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত হবে। পাশাপাশি কৃষিপণ্য বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনেরও বড় সুযোগ তৈরি হবে।”
তিনি আরও বলেন, “গত বছর আলু ও পেঁয়াজের ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকরা ক্ষতির মুখে পড়েছিলেন। রপ্তানিমুখী বাজার তৈরি করা গেলে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পাবেন।”
তিনি ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “পরিবেশ রক্ষায় বৃষ্টির পানি সংরক্ষণ ও নদীর পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। সরকারের খাল খনন কার্যক্রম কৃষি ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সভায় কৃষকদের অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের পরিবর্তে জৈব ও টেকসই কৃষি পদ্ধতির দিকে ঝুঁকতে পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার আফরোজা সুলতানা বলেন, “সরকারের পার্টনার প্রকল্পের সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়া সবার দায়িত্ব। সরকারি কর্মকর্তার সংখ্যা সীমিত হওয়ায় কৃষকদের সক্রিয় সহযোগিতা ছাড়া এ উদ্যোগ সফল করা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। কৃষিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন সম্ভব নয়। কৃষিজমি কমে গেলেও আধুনিক প্রযুক্তি, উন্নত বীজ ও দক্ষ কৃষি উদ্যোক্তা তৈরির মাধ্যমে কৃষিতে ব্যাপক উন্নয়নের সুযোগ রয়েছে। রূপগঞ্জের কৃষিকে এগিয়ে নিতে হলে রপ্তানিমুখী কৃষির বিকল্প নেই।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার আফরিন আক্তার ফারিয়া, কৃষি সম্প্রসারণ অফিসার রাফিয়া আক্তার রিমু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

Md Akash Hossain

Recent Posts

বিহারের গঙ্গায় নৌকাডুবি: শিশুসহ নিহত ১৩

ভারতের বিহারের বৈশালী রাঘোপুর এলাকায় গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার…

25 minutes ago

হুতিদের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সৌদি যুবরাজ

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানে অংশ নেওয়ার জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর…

41 minutes ago

সৌদি আরামকোর দাহরান কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলা, আগুন

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাহরানে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা…

41 minutes ago

বুধবার দুপুর পর্যন্ত ৫ অঞ্চলে বজ্রবৃষ্টি, ১ নম্বর সতর্ক সংকেত

আবহাওয়া অধিদপ্তর দেশের ৫টি অঞ্চলে বুধবার দুপুর ১টা পর্যন্ত বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে।…

1 hour ago

রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানি সাংবাদিক গ্রেপ্তার

রাশিয়ার প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে তথ্য সংগ্রহের অভিযোগে জাপানি সাংবাদিক ইমাই ইউকিকে গ্রেপ্তার করেছে রাশিয়ার কেন্দ্রীয়…

1 hour ago

রিয়াদে প্রাণঘাতী হামলার আগে সৌদির আগাম সতর্কবার্তা ব্যবস্থা কেন নীরব ছিল

রিয়াদ বিমানবন্দরে সাম্প্রতিক প্রাণঘাতী সামরিক হামলার আগে জনসাধারণকে আগাম সতর্কবার্তা দেওয়া বন্ধ রেখেছিল সৌদি আরব।…

2 hours ago

This website uses cookies.