ফখরুল আলম সাজু
কুমিল্লা জেলা নগরীর দেশওয়ালি পট্টি এলাকায় শশুর বাড়িতে জান্নাতুল নাঈম ফারিয়া (২৩) নামের সিসিএন ইউনিভার্সিটির ১ ছাত্রীর ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে মেয়ের পরিবারের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে।
৫ মে মঙ্গলবার রাতে কুমিল্লা জেলা নগরীর দেশ ওয়ালি পট্টি এলাকার কাসেম গার্ডেন বিল্ডিং এর ২য় তলায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, ঘটনা খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।
নিহত জান্নাতুল নাঈম ফারিয়া কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কানগাঁও এলাকার মোঃ হানিফ মিয়ার মেয়ে, বিগত ৮ মাস আগে কুমিল্লা নগরীর দেশওয়ালিপট্টির মেহেদী হাসানের সাথে ফারিয়ার বিয়ে হয়।
নিহত ফারিয়া শ্বশুর বাড়ির জানান, গতকাল বিকেলে ফারিয়া তাদেরকে ঘুমানোর কথা বলে দরজা বন্ধ করে, রাত ৮টায় দরজা নক করলে ফারিয়া দরজা খোলেনি, কিছুক্ষণ অপেক্ষা পরে ঘরের দরজা না খোলাতে আমরা কোতোয়ালি থানা পুলিশকে জানানো হয়, কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ফারিয়ার মরদেহ উদ্ধার করে।
ফারিয়ার পিতা মোঃ হানিফ জানান, মেহেদীর সাথে বিয়ের পর টাকার জন্য ফারিয়াকে সবসময় নির্যাতন করা হতো, আমার মেয়ের জামাই মেহেদী বেকার ছিল,সে মাঝে মধ্যে কিছুটা নেশাগ্রস্ত ছিল, আমার মেয়ে ফারিয়া কোচিং করিয়ে, প্রাইভেট পড়িয়ে টাকা উপার্জন করে তার স্বামী মেহেদীর হাতে দিত, আমার মেয়েকে সে অনেক অত্যাচার করেছে, আমার মেয়েকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, প্রাথমিক ভাবে এটাকে আত্মহত্যা মনে হচ্ছে, তবে ময়নাতদন্তের পর ও পুলিশে তদন্তের শেষে বিস্তারিত বলা যাবে, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২