Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

কুমিল্লায় ধান কাটতে এসে শ্রমিক, গৃহকর্ত্রীকে শ্বাসরোধে হত্যা

মশিউর রহমান,
কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লা জেলা চান্দিনা উপজেলা সুহিলপুর ইউনিয়নের অলিপুর গ্রামে ডাকাতির সময় ১ বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে, এ ঘটনায় জড়িত ৪ শ্রমিক ডাকাতির পর পালিয়ে গিয়েছে।

৩ মে রবিবার সকাল আনুমানিক ৭টার দিকে চান্দিনা উপজেলার সুহিলপুর ইউনিয়নের অলিপুর গ্রামে এ ঘটনা ঘটে, নিহত সমিরন বেগম (৬০) ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টানা বৃষ্টিতে ধানের জমি পানিতে তলিয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ও ধান কাটার কাজের জন্য ৫ দিন আগে ৪ জন শ্রমিককে ভাড়া করে আনা হয়, তারা নিজেদের রংপুরের বাসিন্দা বলে পরিচয় দেয় এবং কাজের সুবিধার্থে বাড়িতেই অবস্থান করছিল, বাড়িটি টিনশেড হওয়ায় ১ কক্ষে বৃদ্ধ স্বামী, অন্য কক্ষে ৪ শ্রমিক এবং পাশের কক্ষে সমিরন বেগম থাকতেন।

২ মে শনিবার গভীর রাতে ওই ৪ জন শ্রমিক প্রথমে বৃদ্ধ স্বামীকে অচেতন করে, পরে সমিরন বেগমকে বেঁধে তার কানের স্বর্ণালংকার সহ ঘরে থাকা নগদ প্রায় ৭০ হাজার টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নেয়, এ সময় বাধা দিলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।

৩ মে রবিবার সকালে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়, পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

সুহিলপুর ইউনিয়নের সদস্য মহিউদ্দিন বলেন, ভাড়া করে আনা শ্রমিকরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে, দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে, চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে, জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে, মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

editor

Recent Posts

ইয়েমেনের গৃহযুদ্ধে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তাইজ দখল করতে চায় হুতিরা

চার বছরের যুদ্ধবিরতির পর চলতি গ্রীষ্মে ইয়েমেনে নতুন করে শুরু হওয়া সংঘাত এখন তৃতীয় বৃহত্তম…

16 minutes ago

পেরুর আন্দিজে মেসির নামে নতুন উদ্ভিদ ‘সালভিয়া মেসি’র সন্ধান

পেরুর আন্দিজ পর্বতমালায় আবিষ্কৃত নতুন এক উদ্ভিদের নামকরণ করা হয়েছে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির…

39 minutes ago

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসে এনবিআর কর্মীসহ গ্রেপ্তার ৭

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের…

53 minutes ago

রাউজানে এক অপরাধী চক্র গ্রেপ্তারের পর মাথাচাড়া দিচ্ছে আলম-আজিজ বাহিনী

চট্টগ্রামের রাউজানে এক অপরাধী গোষ্ঠীর সদস্যরা গ্রেপ্তারের পর নতুন করে সক্রিয় হয়ে উঠছে ডাকাত আলম…

1 hour ago

জামায়াত, এনসিপি ও গণঅধিকার নেতাদের তীব্র রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

অতীতের রাজপথের আন্দোলন পেছনে ফেলে বর্তমানে পৃথক অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)…

2 hours ago

আরিফিন শুভর সঙ্গে ছবি পোস্ট করে বিয়ের রহস্য উসকে দিলেন চমক

সোশ্যাল মিডিয়ায় চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে বিয়ের ইঙ্গিত দিয়েছেন ছোট পর্দার…

2 hours ago

This website uses cookies.