Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

যখন সময় ডেস্ক রিপোর্ট:

নেত্রকোণা জেলা পূর্বধলা উপজেলায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন, এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন, আহতরা পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

২ মে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পূর্বধলা উপজেলার বড় ইলাশপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ দুর্ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে ১ জন উপজেলার দক্ষিণ কালডোহর গ্রামের মৃত কাসেম আলীর ছেলে আইনুল হক (৫০) অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী আল্লাহর দান নামক ১টি বাসের সঙ্গে শ্যামগঞ্জ থেকে দুর্গাপুর গামী ১টি অটোরিকশার বড় ইলাশপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আইনুল হক নিহত হন, আহত অন্য যাত্রীদের গুরুতর অবস্থায় পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে অজ্ঞাত পরিচয়ে আরও ১ জন মারা যায়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ইলাশপুর নামকস্থানে ১টি বাস ও ১টি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে, এতে ঘটনাস্থলেই ১ জন নিহত হয়েছেন, আরেক জনকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যায়, এখন পর্যন্ত এ দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন, নিহতদের মধ্যে ১ জন পূর্বধলা উপজেলার দক্ষিণ কালডহর গ্রামের বাসিন্দা, নিহত আরেক জনের পরিচয় এখনো শনাক্ত হয়নি, অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে, দুর্ঘটনায় জড়িত বাস ও অটোরিকশ জব্দ করা হয়েছে, তবে উভয় চালক পলাতক রয়েছেন বলে জানান, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

saju

Recent Posts

ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…

6 minutes ago

বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…

14 minutes ago

শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন

রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…

44 minutes ago

সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা

সৌদি আরবের মক্কা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা…

50 minutes ago

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত

রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা জান্নাতুন নিহত হয়েছেন। এ সময় বাবাকে কুপিয়ে জখম…

1 hour ago

সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সিভিল…

1 hour ago

This website uses cookies.